শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ না দেওয়ায় শতাধিক কর্মচারীর পদোন্নতি বন্ধ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু

যুদ্ধে থাকা জেনারেলদের সঙ্গে বৈঠকে পুতিন

অনলাইন  ডেস্ক:
  • Update Time : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৭৩০ Time View

ইউক্রেন যুদ্ধে দায়িত্বরত সশস্ত্র বাহিনীর শীর্ষ জেনারেলদের সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি এমন সময় জেনারেলদের সঙ্গে বৈঠক করলেন, যখন ইউক্রেন দক্ষিণ-পূর্বাঞ্চলে পালটা হামলায় কিছু সাফল্য পেয়েছে।

শনিবার রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের। জেনারেলদের সঙ্গে পুতিনের বৈঠকের ব্যাপারে ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, ‘রোস্তোভ-অন-ডনে অবস্থিত বিশেষ সামরিক অভিযানের হেডকোয়ার্টারে একটি বৈঠক করেছেন ভ্লাদিমির পুতিন। বিবৃতিতে আরও জানিয়েছে, পুতিন ইউক্রেনে মস্কোর বিশেষ সামরিক অভিযানের সর্বাধিনায়ক সেনাপ্রধান ভেলারি গেরাসিমোভসহ অন্যান্য সেনা কর্মকর্তার কাছ থেকে তথ্য শোনে।

রুশ প্রেসিডেন্টের দপ্তর বৈঠকের ব্যাপারে এর চেয়ে বেশি তথ্য আর দেয়নি। এ ছাড়া বৈঠকের বিস্তারিত কিছুও জানায়নি। পুতিনের সঙ্গে শীর্ষ জেনারেলদের কখন বৈঠক হয়েছে সে বিষয়টিও নিশ্চিত নয়। তবে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএতে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে সেনাপ্রধান গেরাসিমোভ সন্ধ্যা বা রাতের কোনো একটা সময়ে পুতিনকে অভ্যর্থনা জানাচ্ছেন এবং স্বল্পসময়ের জন্য হাত মিলিয়ে তাকে ভবনের ভেতর নিয়ে যাচ্ছেন।

সেনাপ্রধান গেরাসিমোভকে গত কয়েক মাস ধরে খুব বেশি জনসম্মুখে দেখা যাচ্ছে না। গত জুনে ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপ যখন বিদ্রোহ করে, তখন ওয়াগনারপ্রধান ইয়েভজেনি প্রিগোজিন গেরাসিমোভের পদত্যাগ দাবি করেছিলেন।

রোস্তোভ-অন-ডন ইউক্রেন সীমান্ত থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। এটি রাশিয়ার সাউদার্ন মিলিটারি কমান্ডের হেডকোয়ার্টার। এই সাউদার্ন মিলিটারি কমান্ডের সেনারাই ইউক্রেনে যুদ্ধ করছে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি পুতিনের নির্দেশে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক হামলা চালান রুশ সেনারা। তারা এটিকে বিশেষ সামরিক অভিযান হিসেবে অভিহিত করে থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24