বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

বাংলাদেশে কারো নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৭১৪ Time View

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বাংলাদেশে কারো নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। সবার নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়েছে। তিনি বলেন, “বডি ওর্ণ ক্যামেরা ব্যবহার ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র নির্ধারণসহ নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বসহকারে আলোচনা হয়েছে।”

সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের সময় যেন কেউ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করতে না পারে, সেই বিষয়ে বিজিবিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বিডিআর হত্যাকাণ্ড তদন্ত প্রতিবেদন সম্পর্কে তিনি বলেন, “এটি একটি বিশাল ভলিউমের প্রতিবেদন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তদন্ত কমিটির সুপারিশসমূহ সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা হবে।”

ফোনে আড়িপাতা প্রসঙ্গে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “শুধু অনুমোদিত সংস্থাগুলোই আড়িপাতা কর্মকাণ্ড পরিচালনা করবে। যারা অথরাইজড নয়, তারা এটি করতে পারবে না।”

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলম বিপিএম, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এনডিসি, পিএসসি প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা প্রস্তুতি ছাড়াও মাদক নিয়ন্ত্রণ, সীমান্ত নিরাপত্তা, পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি এবং লুট হওয়া অস্ত্র উদ্ধারের অগ্রগতি ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24