বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

চট্টগ্রামে জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত 

প্রেস বিজ্ঞপ্তি:
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৩ Time View

প্রেস বিজ্ঞপ্তি:

বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দল চট্টগ্রাম দক্ষিণ জেলা নবগঠিত কমিটির উদ্যোগে ০৫/১২/২০২৫ শুক্রবার রাতল ৮ঘটিকার সময় দক্ষিণ জেলা কার্যালয়ে দেশনেত্রী সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এস এম জামাল উদ্দিন রানা, বিশেষ অতিথি সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক মোঃ রাসেল, সাংগঠনিক সম্পাদক আনোয়ার আজিম রাসেল, দপ্তর সম্পাদক মাহবুব আলম।

এছাড়াও দোয়া মাহফিলে চট্টগ্রাম মহানগর সিএনজি চালক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শিপন, সিনিয়র সহ-সভাপতি মোঃ জহির উদ্দিনসহ ৬৬ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ আবদুল শুক্কুর, কার্যকরী সভাপতি মোঃ সোহেল, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জামাল(জেলা), সহ-সভাপতি মোঃ এস এম শফি, সাধারণ সম্পাদক মোহাম্মদ এজাজ আল ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন চৌধুরী(বাহার), মোহাম্মদ ফয়সাল, সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেল, মহিলা বিষয়ক সম্পাদিকা উম্মে মিরজান চৌধুরী শামীম, প্রচার সম্পাদক মোঃ ইলিয়াস প্রমুখ উপস্থিত ছিলেন।

পরিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দল চট্টগ্রাম দক্ষিণ জেলা নবগঠিত কমিটির অনুমোদন পত্র বুঝিয়ে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24