শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম সাংবাদিক যুব ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি:
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৫৬৪ Time View

পেশাদার সাংবাদিকদের সংগঠন চট্টগ্রাম সাংবাদিক যুব ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিকেল ৪ টায় নগরীর দেওয়ানহাটস্থ অস্থায়ী কার্যালয়ে সংগঠনের আহবায়ক আকতার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব লিয়াকত হোসেনের সঞ্চালনায় উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সদস্য মো: আমিনুল ইসলাম রিপন।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো: মিঠু, লিও ক্লাব অব বন্ধনের সাবেক সভাপতি ও সাংবাদিক লিও নুর মোহাম্মদ, সাংবাদিক সজিব হোসেন, খাজা গরীবে নেওয়াজ মডেল মাদ্রাসার পরিচালক মাওলানা রেদোয়ান হোসেনসহ চট্টগ্রামে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত পেশাদার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা সাংবাদিকদের অধিকার আদায়ে ও বিভিন্ন সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলা মামলার শিকার সাংবাদিকদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। এছাড়াও সংগঠনের সদস্যদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবানও জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24