মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

ভাঙ্গায় গভীর রাতে কেয়ারটেকারকে বেঁধে ৪০ ড্রাম বিটুমিন ডাকাতি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৯৩৭ Time View

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কের পাশে কেয়ারটেকারকে বেঁধে সড়ক উন্নয়নের কাঁচামাল ৪০ ড্রাম বিটুমিন ডাকাতি ঘটনা ঘটেছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর রাতে ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পৌরসভা কৈডুবী রেল ক্রসিং নিকট এঘটনা ঘটে। সড়ক উন্নয়নের বিটুমিনের মূল্য ছয় লাখ টাকার কাচাঁমাল ডাকাত করে নিয়ে গেছে বলে ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

এ বিষয় মেসার্স বিল্লাহ কনষ্ট্রাকশনের ম্যানেজার আরিফ হোসেন বলেন, গত রাতে পৌরসভার সড়ক উন্নয়ন নির্মাণের জন্য রাখা ৭০ ড্রাম বিটুমিন কৈডুবী রেল ক্রসিং এর নিকট রাখা হয়। ভোররাতে ডাকাতদল একটি ট্রাক নিয়ে এসে কেয়ারটেকারকে বেঁধে ৪০ টি ড্রাম বিটুমিন ট্রাকে তুলে নিয়ে চলে যায়।

মোবাইলে খবর পেয়ে আমি ও আমাদের লোকজন ঘটনাস্থলে পৌঁছে রাজ্জাককে উদ্ধার করি। আমি নিজে বাদি হয়ে ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।

এ বিষয়ে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মোঃ মশিউর রহমান বলেন, একটি অভিযোগে পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যে খুয়ে যাওয়া বিটুমিন বা কাঁচামাল উদ্ধার করতে পারবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24