বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০২৮ Time View
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধান উপদেষ্টা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের পথে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিএনপি, জামায়াতে ইসলামী ও নবগঠিত জাতীয় ঐক্য প্রক্রিয়ার (এনসিপি) নেতারা।

রোববার (২১ সেপ্টেম্বর) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে তারা একত্রিত হন। সফরসঙ্গী ছয় নেতা এ সময় বিদায়ী আনুষ্ঠানিকতা ও যাত্রার প্রস্তুতিতে অংশ নেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে থাকা রাজনৈতিক নেতাদের মধ্যে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এবং এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। পরবর্তীতে তালিকায় যুক্ত হন জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ড. নকিবুর রহমান তারেক এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী প্রধান উপদেষ্টা সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে পৌঁছাবেন। তিনি ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। সফর শেষে ২ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24