বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রামে জেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ অভিযান; ২ প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার:
  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৯০৬ Time View

স্টাফ রিপোর্টার:

বন্দর নগরী চট্টগ্রামের জেলা প্রশাসন ও বিএসটিআই বিভাগীয় অফিস, চট্টগ্রাম এর সমন্বয়ে মহানগরীর চৌমুহনী, আগ্রাবাদ এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

২৬ আগষ্ট (মঙ্গলবার) পরিচালিত উক্ত মোবাইল কোর্টে নগরীর  চৌমুহনী, আগ্রাবাদে অবস্থিত বেনামী পানি উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসটিআই লাইসেন্স গ্রহণ ব্যতীত পানি প্রক্রিয়াজাত ও বাজারজাত করায় বিএসটিআই আইন, ২০১৮এর ৩১/৩১ ধারা অনুযায়ী ২৫,০০০/-টাকা জরিমানা করা হয়। সেইসাথে অবিলম্বে বিএসটিআই হতে সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের নিমিত্তে আবেদন করার নির্দেশ প্রদান করা হয়।

এছাড়া ম্যাক্স ফুড, পানওয়ালাপাড়া, চৌমুহনী নামীয় বেকারী সিএম লাইসেন্স ও মোড়কজাতকরণ সনদ ব্যাতীত বেকারী পণ্য প্রস্তুত, মোড়কজাত এবং বাজারজাত করায় বিএসটিআই আইন ২০১৮ এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুযায়ী যথাক্রমে ২৫,০০০/- এবং ১৫,০০০/- জরিমানা করা হয়। সেইসাথে অবিলম্বে বিএসটিআই হতে সিএম লাইসেন্স, মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ও কারখানার উৎপাদন পরিবেশ উন্নত করার নির্দেশ প্রদান করা হয়।

উক্ত মোবাইল কোর্ট জনাব জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম -এর নেতৃত্বে পরিচালিত হয়।

উক্ত মোবাইল কোর্টে বিএসটিআই বিভাগীয় অফিস, চট্টগ্রাম-এর কর্মকর্তা প্রকৌ: মো: মাহফুজুর রহমান, ফিল্ড অফিসার (সিএম), প্রকৌ: মোঃ রাশেদ, পরীক্ষক (মেট্রোলজি) ও জনাব সাঈদ আহমেদ তালুকদার, পরিদর্শক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24