শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

চট্টগ্রামে রাজধানীর মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে জাতীয়তাবাদী নাগরিক পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

লিয়াকত হোসেন লিমন
  • Update Time : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৫৬৭ Time View

রাজধানীর উত্তরার দিয়াবাড়িস্থ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য লাভ কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে নগরীর খুলশী থানাধীন ১৩ নং ওয়ার্ডের আমবাগানস্থ জেলা কার্যালয়ের এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ চট্টগ্রাম মহানগরের আহবায়ক শাহবুদ্দিন মুসার সঞ্চালনায় ও চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মো: রাজিব হোসেনের সভাপতিত্বে দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা শাখার ধর্ম বিষয়ক সম্পাদক মো: খোরশেদ আলম।

দোয়া মাহফিলে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয় এবং এক মিনিট নীরবতা পালন করে গভীর শোক প্রকাশ করেন।

দোয়া মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মো: রাজিব হোসেন নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে বলেন, ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায়টি একটি মর্মান্তিক দুর্ঘটনা। এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ছোট স্কুল শিক্ষার্থীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব সময়ই হতাহতের পাশে থাকবে। দুর্ঘটনার পর থেকেই আমাদের ছাত্রদল, যুবদল আহতদের জন্য রক্ত দান করেছে। এছাড়াও হতাহতের পাশে সব সময়ই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের পাশে থাকবে।

এ সময় অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে নিহতের আত্নার মাগফেরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

দোয়া মাহফিলে অতিথি হিসেবে ছিলেন মো: জসিম উদ্দিন,বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদের চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মো: হারুনর রশীদ, সহ-সভাপতি সেলিম বাদশা, সাংগঠনিক সম্পাদক নূর নবী মোল্যা, সহ-সাংগঠনিক সম্পাদক নূর নবী, দপ্তর সম্পাদক মো: বাদশা, প্রচার সম্পাদক সেলিম মুন্সি আল আমিনসহ জেলা শাখার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24