
চট্টগ্রামের বোয়ালখালী থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মুহাম্মদ লুৎফুর রহমান।
গত (৮ জুলাই ) মঙ্গলবার রাতে বোয়ালখালী থানায় যোগদান করে বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝে নেন।
জানা যায়, বোয়ালখালী থানার নবাগত( ওসি)
মুহাম্মদ লুৎফুর রহমান এর আগে জাতিসংঘ দারপুর মিশন-সাউথ সুদানে আইপিও হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি দীর্ঘদিন পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) ঢাকায় সুনামের সাথে দায়িত্ব পালন করেছিলেন। তিনি নোয়াখালী জেলার এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পুলিশ পরিদর্শক মুহাম্মদ লুৎফুর রহমান (নিরস্ত্র) ২০০৩ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে (সাব- ইন্সপেক্টর) পদে যোগদান করেন। ২০১২ সালে তিনি ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি লাভ করেন।
বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, আমি আপনাদের বোয়ালখালী থানায় সদ্য যোগদান করেছি। যতদিন এই থানায় দায়িত্বে থাকবো আপনাদের সহযোগীতা নিয়ে এই সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি,মাদক সহ অপরাধমূলক কর্মকাণ্ড কঠোর হাতে দমন করার লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো, ইনশাআল্লাহ্।
Somajer Alo24