বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ভবিষ্যতের বাংলাদেশ হবে তারুণ্য নির্ভর; সীতাকুণ্ডে ছাত্রদলের প্রশিক্ষণ কর্মশালায় লায়ন আসলাম চৌধুরী

লিয়াকত হোসেন
  • Update Time : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৩৩৮ Time View

লিয়াকত হোসেন, চট্টগ্রাম:

শিক্ষা মানুষের মধ্যে নৈতিকতার যে আলো ছড়ায় তা আত্মস্থ করা না গেলে শিক্ষিত হয়ে দেশ ও জাতির তেমন উপকারে আসে না। শুধু শিক্ষিত হলেই চলবে না, আদর্শিক এবং নীতিবান তারুণ্য একটি দেশের মূল সম্পদ। আগামীর বাংলাদেশে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত যে পরিবেশ দেশের মানুষ প্রত্যাশা করে তা বাস্তবায়ন করতে হলে এই প্রজন্মকে স্বচ্ছ, সৎ ও নৈতিক দিক থেকে অনুকরণীয় দৃষ্টান্ত তৈরী করতে হবে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।

শুক্রবার (২৭ জুন) সকাল ৭টায় সীতাকুন্ডের ফৌজদারহাটস্থ আসলাম চৌধুরীর নিজ বাসভবন প্রাঙ্গনে ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত ”তারুণ্যের ভাবনায় বাংলাদেশ” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্বকে প্রশিক্ষণের মাধ্যমে মেধা বিকাশের লক্ষ্যে ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রদল কর্তৃক আয়োজিত “তারুণ্যের ভবিষ্যৎ বাংলাদেশ” শীর্ষক এই প্রশিক্ষণশালা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইয়াকুব আলী বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শওকত আলী’র সঞ্চালনায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাটিয়ারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম,সাবেক সদস্য সচিব শেখ সাহাবুদ্দিন, সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী সেলিম উদ্দিন, সদস্য সচিব কোরবান আলী সাহেদ, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন,ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি জয়নাল আবেদীন হিরণ, সাংগঠনিক সম্পাদক তানভীর উদ্দিন ফয়সাল, যুগ্ম সম্পাদক রিয়াদ, ছলিমপুর ছাত্রদলের সাবেক সভাপতি নিয়াজ মোরশেদ জীবন, সাধারণ সম্পাদক দিদারুল আলম অপু প্রমূখ।

ব্যতিক্রমী এই প্রশিক্ষণ কর্মশালায় ভাটিয়ারী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত তৃণমূল ছাত্রদল কর্মীদের থেকে সাধারণ কর্মীদের বক্তব্য শুনেন। বিভিন্ন ওয়ার্ড থেকে যারা বক্তব্য রাখেন তারা হলেন ১ নং ওয়ার্ড তুহিন, ২ নং ওয়ার্ড রুবাইয়্যাত জাহাঙ্গীর, ৩ নং ইমাম উদ্দিন সৌরভ, ৪ নং ওয়ার্ড রমজান আলী, ৫ নং ওয়ার্ড ইলিয়াছ, ৬ নং ওয়ার্ড ইফতি, ৭ নং ওয়ার্ড সাদেক, ৮ নং ওয়ার্ড সেলিম, ৯ নং আল-আমিন। এদের মধ্য থেকে আজকে যার জম্মদিন তাকে খুঁজে নিয়ে উপহার তুলে দেয়া হয়। তাছাড়া যথাসময়ে আসা অনেকের মধ্য থেকে লটারির মাধ্যমেও একজনকে পুরস্কৃত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24