সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

চট্টগ্রামে পথশিশু ও ছিন্নমূল মানুষের সাথে ঈদের খুশি ভাগাভাগি করে নিতে ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে খাবার বিতরণ অনুষ্ঠিত

লিয়াকত হোসেন লিমন
  • Update Time : রবিবার, ৮ জুন, ২০২৫
  • ৪০৩ Time View

লিয়াকত হোসেন লিমন, চট্টগ্রাম:

বন্দর নগরী চট্টগ্রামে পথশিশু ও ছিন্নমূল মানুষের সাথে পবিত্র ঈদুল আযহা’র আনন্দ ভাগাভাগি করে নিতে ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম জেলার উদ্যোগে খাবার বিতরণ ও ঈদ আনন্দ উদযাপন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ জুন) দুপুরে নগরীর কোতোয়ালি থানাধীন নিউ মার্কেটস্থ পুরাতন রেলস্টেশনে এ ঈদ আনন্দ ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মোহাম্মদ আনিছের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আব্দুল বাছির নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইসমাইল হোসেন।

এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ও লেখক ডা. শওকত জাহান আলী রুম্মান।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাংবাদিক আকতার হোসেন শাকিল ও সাংবাদিক লিয়াকত হোসেন লিমন।

এসময় বক্তারা বলেন, ঈদ মানে আনন্দ। ঈদ মানে খুশি। ঈদের এ আনন্দ সকলের সাথে বিশেষ করে পথশিশু ও ছিন্নমূল মানুষের সাথে ভাগাভাগি করে নেওয়ার মতো এমন একটা ব্যতিক্রমী আয়োজনে অংশগ্রহণ করতে পেরে সত্যিই আমরা আনন্দিত। সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিরা যদি এসব অসহায়, দুস্থ ও অবহেলিত মানুষের পাশে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে এদের জীবনও হয়ে উঠবে সুন্দর ও আনন্দময়। সুন্দর পরিবেশ ও শিক্ষাসহ বিভিন্ন সুযোগ সুবিধা পেলেও পথশিশুরাও একসময় দেশের সম্পদে পরিণত হবে।

এছাড়া বক্তরা মানবাধিকার ও জলবায়ু পরিবর্তনজনিত বিভিন্ন সমস্যা নিয়ে অন্তবর্তী সরকারের সাথে সহযোগী হয়ে কাজ করার আশ্বাস প্রদান করেন। সেই সাথে বাংলাদেশ, ফিলিস্তিন ও রোহিঙ্গা সহ নির্যাতিত সকল মানুষের অধিকার আদায়ের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। আগামীতে ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের সকল কার্যক্রমে পাশে থাকবেন বলেও আশাবাদ ব্যক্ত করে অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক আওয়াল খাঁন শাহিন, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ বিন তাজ,সহ-দপ্তর সম্পাদক সোহেল হাওলাদার প্রমুখ।

এরপর শতাধিক পথশিশু ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24