শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, তিস্তা-ধরলায় পানি বাড়ায় উত্তরাঞ্চলে বন্যা আতঙ্ক ফরিদপুরে এক পরিবারের হাতে জিম্মি আদালত পাড়া, ন্যায় বিচার বঞ্চিত সাধারণ মানুষ ময়মনসিংহে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি হামলার শিকার সাংবাদিক ওমর ফারুকের অবস্থার অবনতি, উন্নত চিকিৎসার জন্য ঢামেকে স্থানান্তর দেশে বাড়ছে নতুন প্রজন্মের সিনথেটিক মাদকের বিস্তার, অনলাইনেই হচ্ছে অধিকাংশ লেনদেন ওটিটি নয়, বড় পর্দায় আসছে অপু বিশ্বাসের ‘শিকার শনিবারের মধ্যে সব বেসরকারি ক্লিনিকে লেবার রুম স্থাপনের নির্দেশ, না মানলে লাইসেন্স বাতিল প্রশান্ত মহাসাগরে সাবমেরিন থেকে পারমাণবিক সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল চীন আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভীর জামিন ফের নামঞ্জুর যুবলীগ নেতা থেকে ‘ক্রাইম রিপোর্টার’: বিল্লাল হোসেন মানিকের বিরুদ্ধে ব্ল্যাকমেইলিং, চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগ

কুড়িগ্রাম জেলার উন্নয়নে মানুষ আর মিথ্যে প্রতিশ্রুতি চায় না: সোহেল হোসনাইন কায়কোবাদ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৪৫২ Time View

জাফর আহমেদ,কুড়িগ্রাম জেলা সংবাদদাতা

কুড়িগ্রাম জেলার উন্নয়নে আশ্বাস ও প্রলোভন নয়, কাজের মানুষকে নেতা হিসেবে দেখতে চায় কুড়িগ্রামবাসী।তাই এই জনপদের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণে আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ এর বিকল্প কাউকে ভাবছেন না সাধারণ মানুষ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন কুড়িগ্রাম ২ এর এমপি হিসাবে কুড়িগ্রাম জেলা  বিএনপির সদস্য সচিব জননেতা আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ সোহেল’কে দেখতে চায় সর্বস্তরের জনগণ। উন্নত ও আধুনিক সভ্যতা গড়তে কুড়িগ্রামের মানুষের প্রয়োজনে একজন সৎ, যোগ্য, দক্ষ, অভিজ্ঞ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ, ত্যাগী, সহজ-সরল ও সাদা মনের মানুষের। সেই আকাঙ্খা পুরনে আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ ই যথেষ্ট বলে জোর দাবি জানাচ্ছেন জনগণ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির কাছে নেতাকর্মীদের আবেদন দারিদ্র্য পীড়িত জেলার মানুষের ভাগ্য পরিবর্তনে আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ এর বিকল্প কিছু না ভাবতে। মাঠ পর্যায়ের মানুষের কথা চিন্তা করে এবারে যোগ্য নেতা হিসাবে আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদকে সুযোগ দিলে সাধারণ মানুষের মাঝে স্বস্তি আসবে বলে জানান বিভিন্ন মহলের মানুষজন। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া ছাত্রদল থেকে উঠে আসা কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক সোনালী ফসল আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।মিথ্যে হয়রানি মুলক মামলা হামলা, ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করতে সম্মুখ গণ আন্দোলনের সম্মুখ যোদ্ধা আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদকে এবারে এমপি হিসাবে দেখতে চায় সকল স্তরের জনগণ। আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন,মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোট নেয়ার ব্যবসা আর না।মানুষের আস্থা বিশ্বাস ও ভালোবাসা অর্জন করে সকলের প্রচেষ্ঠায় কুড়িগ্রামকে এগিয়ে নিতে হবেই।কুড়িগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তন জেলা উন্নয়নের কোন বিকল্প নেই। পকেট রাজনীতি নয়।গণ মানুষের কথা চিন্তা করে শহীদ রাষ্ট্র পতি জিয়াউর রহমান এর আদর্শকে ধারন করে গণ মানুষের নেতা তারেক জিয়ার নির্দেশনায় কুড়িগ্রামকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়তে আমি প্রতিশ্রুতিবদ্ধ।এজন্য জেলা ও জেলার বাইরে থাকা সকল শ্রেনির মানুষের কাছে দোয়া চাই বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24