শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

তরুণদের মেধা, জ্ঞান এবং তাদের স্বপ্নকে ধারণ করতে চায় বিএনপি: বুলু

লিয়াকত হোসেন লিমন
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৪১৭ Time View

লিয়াকত হোসেন লিমন, চট্টগ্রাম:

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু বলেন, জুলাই- আগষ্ট গণ-অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন তরুণেরা। তাঁরা ছিলেন গণ-অভ্যুত্থানের মূল চালিকা শক্তি।
বিএনপি এই তরুণদের মেধা, জ্ঞান এবং তাদের স্বপ্নকে ধারণ করতে চায়। পৃষ্ঠপোষকতা দিয়ে তরুণদের দেশের উন্নয়নে কাজে লাগাতে চায়।

আজ বুধবার (৭ মে) বিকালে নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় আগামী ১০ মে নগরীর পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা শেষে প্রচারপত্র বিলির সময় তিনি এসব কথা বলেন।

এ সময় চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেন, এই সমাবেশ হবে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’। কর্মসূচির লক্ষ্য হলো তরুণদের জাতীয় রাজনীতিতে সক্রিয়ভাবে সম্পৃক্ত করে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক রাষ্ট্র নির্মাণের ভিত্তি রচনা করা।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক কামরুল হাসান, বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলতাফ হোসেন, সদস্য সচিব কাজী মহিউদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পারভেজ আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক, সদস্য সোহাগ গাজী, আব্দুল খালেক, মোহাম্মদ আমিন, হারেস উদ্দিন, শফিকুল ইসলাম বাচা, ইকবাল,হুমায়ুন কবির, সোহাগ, সোলায়মান সহ নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24