বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম নগরীর আনন্দিপুর সমাজ কমিটির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন; সভাপতি বশির, সম্পাদক দিদারুল

লিয়াকত হোসেন লিমন
  • Update Time : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৩৬৫ Time View

লিয়াকত হোসেন লিমন, চট্টগ্রাম:

বন্দর নগরী চট্টগ্রামের হালিশহর থানাধীন আনন্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দিপুর সমাজ কমিটির ত্রিবার্ষিক নির্বাচনে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ মে) ঝড়-বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোটাররা ভোট প্রদান করেন।

ভোট গণনা শেষে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার ফরিদ।

এ নির্বাচনে ২৪৪ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বশির আহমেদ কোম্পানি। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সামসুল ইসলাম পেয়েছেন ১১০ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো: দিদারুল আলম। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো: গিয়াসউদ্দিন পেয়েছেন ১১২ ভোট।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে মো: ইলিয়াস ২৫৮, সহ-সভাপতি পদে মো: এনায়েতুর রহমান ১৭০, সহ সাধারণ সম্পাদক পদে মো: এরশাদ বাপ্পি ২৪৮, অর্থ সম্পাদক পদে আবদুল মান্নান ২০৬, সহ-অর্থ সম্পাদক পদে তানভীর বিন হাসান ১৬২, সমাজ কল্যাণ সম্পাদক পদে মো: সাহিদুল আলম বাবুন ২২৪, প্রচার সম্পাদক পদে মো:হারেস ১৮১, কার্যকরী পরিষদের সদস্য পদে যৌথভাবে আসিবুল ইসলাম ও মো: জামাল উদ্দিন ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

ফলাফল শেষে প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার ফরিদ বলেন, বৈরী আবহাওয়া উপেক্ষা করে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এই নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় নি। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আনন্দিপুর সমাজ কমিটির নির্বাচন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের নিকট আমি কৃতজ্ঞ।

ফলাফল শেষে বিজয়ী প্রার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেন আনন্দিপুরবাসী।

এরপর বিজয়ী প্রার্থীদের নিয়ে একটি আনন্দ মিছিল বের হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24