মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রামে ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে নকল জুস তৈরির কারখানার সন্ধান; জুস ও সরঞ্জাম জব্দ, গ্রেপ্তার ১

লিয়াকত হোসেন লিমন
  • Update Time : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৫১২ Time View

লিয়াকত হোসেন লিমন, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরীর নতুন ব্রিজ আনসার প্লট এলাকায় নকল জুস তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। খালেদার মা’র কলোনি নামে একটি কলোনির একটি ভাড়া ঘরকে কারখানা বানিয়ে গত ১৫–২০ দিন ধরে একটি চক্র স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক নকল জুস তৈরি করে আসছিল।

 

তৈরি করা এসব নকল জুস নতুন ব্রিজ এলাকায় বাজারজাতও হয়েছে। গত সোমবার রাতে ওই কারখানায় অভিযান চালায় পুলিশ।

 

এ সময় বিপুল পরিমাণ নকল জুস এবং জুস তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। এছাড়া ঘটনায় জড়িত মিজানুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মিজানুর রহমান কক্সবাজারের চকরিয়া থানার মৃত হাবিবুল ইসলামের ছেলে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আরো একজনের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। তাকেও গ্রেপ্তার করা হবে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন আজাদীকে বলেন, ১৫–২০ দিন ধরে নকল জুস তৈরি হচ্ছিল। এ বিষয়ে তথ্য পাওয়ার সাথে সাথে আমরা অভিযান চালাই। অভিযানে ব্যাপক নকল জুস ও সরঞ্জাম পাওয়া গেছে। তৈরিকৃত নকল জুস বাজারজাত বিষয়ে তিনি বলেন, নতুন ব্রিজ এলাকার বেশ কয়েকটি দোকানে নকল জুস সরবরাহ হয়েছে। আমরা দোকানে দোকানে গিয়ে সেগুলো খুঁজছি। তিনি বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, নতুন ব্রিজ আনসার প্লটের খালেদার মা’র কলোনিতে একটি বাসা ভাড়া নিয়ে নকল জুস তৈরির কারখানা গড়ে তোলা হয়। কারখানার বৈধ কোনো কাজগপত্র না থাকলেও ওই বাড়িতে ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে বিভিন্ন জুস তৈরি হচ্ছিল। পরে তা নগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করা হচ্ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24