সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity

আনোয়ারায় অসহায় বিধবার ক্রয়কৃত জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ৩০১ Time View

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলাধীন বটতলী ইউনিয়নের বখতিয়ারপাড়ায় জাহানারা বেগম (৪০) নামে এক বিধবার জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে মো: ইদ্রিসের (৭০) বিরুদ্ধে। এ বিষয়ে আনোয়ারা থানায় একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী জাহানারা বেগম।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়,বিবাদী মো: ইদ্রিস জাহানারা বেগমের মৃত স্বামীর আত্মীয় হলেও জাহানারা বেগম চট্টগ্রাম শহরে বেড়াতে গেলে তাকে না জানিয়েই তার জায়গা দখল করে সিমেন্ট দিয়ে ঢালাই করে রাস্তা বানিয়েছেন।শহর থেকে বাড়ি ফিরে প্রতিবাদ করতে গেলে তাকেও বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি ধমকি দেয় বলে জানান স্থানীয়রা।

সরেজমিনে গিয়ে দেখা যায়,
আনোয়ারা থানাধীন বটতলী মৌজার আর, এস ২৪০৫নং খতিয়ানের আর,এস দাগ নং- ৪৬১৬‍ বি.এস ৯৫৩নং খতিয়ানের বি,এস ১৮৮ দাগের (এক গণ্ডা তিন কড়া) জায়গাটি ২০১৮ সালে ১১৯৭নং রেজিস্ট্রী দলিলমূলে মোঃ ইসলামের ক্রয়কৃত সম্পত্তি।

তপশীলোভুক্ত এ জায়গার একাংশে জোর পূর্বক আনুমানিক ৭ফুট প্রস্থ ও ৪৮ ফুট দৈর্ঘ্যের আর সিসি ঢালাই করে চলাচলের জন্য রাস্তা তৈরী করা হয়েছে।

এ বিষয়ে মো: ইদ্রিসের কাছে জানতে চাইলে তিনি দলবল নিয়ে সাংবাদিকদের দিকে তেড়ে আসেন। এ সময় তার সহযোগীরা সাংবাদিকদের আক্রমণের উদ্দেশ্যে ইট-পাটকেল ছুড়ে।এছাড়া জাহানারা বেগমের টিনের বেড়ার বাউন্ডারি ও গাছপালা ভেঙ্গে ফেলে।

এ কাজে বাধা দিতে গেলে জাহানারা বেগমের একজন শ্রমিকের সাথে শাবল নিয়ে ধস্তাধস্তির করতে দেখা যায়। একপর্যায়ে শাবলের আঘাতে ওই শ্রমিকের পা, ঘাড়সহ বেশকয়েক জায়গায় জখম হয়।

এ বিষয়ে অসহায় বিধবা জাহানারা বেগম বলেন,
আমার স্বামীর মৃত্যুর পর আমাকে অসহায় পেয়ে বিবাদীগণ তপশীলোভুক্ত ক্রয়কৃত জায়গা জোর করে দখলের চেষ্টা করছে। আমাকে বিভিন্নভাবে হয়রানী ও হামলা-মামলাসহ বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে আসছে।

গত (১২ মে) আমি ছেলে সন্তানদের নিয়ে চট্টগ্রাম শহরে আমার বোনের বাড়িতে বেড়াতে যাই। আমি বাড়িতে না থাকার সুযোগে মো: ইদ্রিস কয়েকজন সন্ত্রাসী নিয়ে তপশীলোভুক্ত জায়গার একাংশে সিসি ঢালাই করে পাকা রাস্তা তৈরি করে।

আমি বাড়িতে এসে এটা দেখার পর কেন আমার জায়গায় আমাকে না জানিয়ে অন্যায়ভাবে কেনো রাস্তা করেছেন জানতে গেলে বিবাদী আমাকে অশ্লীল ভাষায় গালি-গালাজ সহকারে হুমকী ধমকি দিয়ে বলে এ নিয়ে বেশী কথা বললে অথবা কোন ধরনের মামলা মোকদ্দমা করলে আমাকে বসত বাড়ী থেকে উচ্ছেদ করবে এবং আমার ছেলে সন্তানদের অপহরণ করে খুন করে ফেলবে বলেও হুমকি ধমকি দেয়।

আমি একজন অসহায় বিধবা নারী। আমি আমার জায়গা ফিরে পেতে বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস ও প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন মুঠোফোনে জানান, এই বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ভুক্তভোগী কোর্টের আদেশ নিয়ে আসলে আমরা ব্যবস্থা নিবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24