শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, তিস্তা-ধরলায় পানি বাড়ায় উত্তরাঞ্চলে বন্যা আতঙ্ক ফরিদপুরে এক পরিবারের হাতে জিম্মি আদালত পাড়া, ন্যায় বিচার বঞ্চিত সাধারণ মানুষ ময়মনসিংহে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি হামলার শিকার সাংবাদিক ওমর ফারুকের অবস্থার অবনতি, উন্নত চিকিৎসার জন্য ঢামেকে স্থানান্তর দেশে বাড়ছে নতুন প্রজন্মের সিনথেটিক মাদকের বিস্তার, অনলাইনেই হচ্ছে অধিকাংশ লেনদেন ওটিটি নয়, বড় পর্দায় আসছে অপু বিশ্বাসের ‘শিকার শনিবারের মধ্যে সব বেসরকারি ক্লিনিকে লেবার রুম স্থাপনের নির্দেশ, না মানলে লাইসেন্স বাতিল প্রশান্ত মহাসাগরে সাবমেরিন থেকে পারমাণবিক সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল চীন আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভীর জামিন ফের নামঞ্জুর যুবলীগ নেতা থেকে ‘ক্রাইম রিপোর্টার’: বিল্লাল হোসেন মানিকের বিরুদ্ধে ব্ল্যাকমেইলিং, চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগ

চট্টগ্রামে ব্যবসায়ী সূফি মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

লিয়াকত হোসেন লিমন
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৩৩১ Time View

লিয়াকত হোসেন লিমন, চট্টগ্রাম:

চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে সোমবার (৫ মে) বিকাল ৫টায় আলহাজ্ব সূফি মুহাম্মদ মিজানুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলাকে “ষড়যন্ত্রমূলক ও মিথ্যা” দাবি করে তা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন চট্টগ্রামের পটিয়ার আমির ভান্ডার দরবারের ফয়েজ মঞ্জিলের সাজ্জাদানশীন
শাহাজাদা সৈয়দ মাওলানা মুহাম্মদ সা’দাত হোসাইন (সাদ্দাম শাহ্ আমিরী ম.জি.আ.)।

সাদ্দাম শাহ আমিরী বলেন, “সূফি মিজানুর রহমান সাহেব একজন সম্মানিত আধ্যাত্মিক পুরুষ এবং সমাজসেবক। তার বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি করছি।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মোহাম্মদ নাসির উদ্দীন, বদিউল বলম আমিরী, শাহাজাদা মোঃ সোহেল প্রমুখ।

তারা বলেন, একজন শ্রদ্ধেয় ধর্মীয় নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে তাঁর সম্মান ক্ষুণ্ণ করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24