শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রামে খালে পড়ে শিশুমৃত্যু: দুর্ঘটনাস্থল পরিদর্শন করলো চসিকের তদন্ত কমিটি

লিয়াকত হোসেন লিমন
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২৮৭ Time View

লিয়াকত হোসেন লিমন, চট্টগ্রাম:

বন্দর নগরী চট্টগ্রামের একটি খালে পড়ে ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় গঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) তদন্ত কমিটি আজ  বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পরিদর্শনকালে তদন্ত কমিটির সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং দুর্ঘটনার কারণ ও ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে মতামত গ্রহণ করেন। তদন্ত কমিটির কাছে স্থানীয়রা তাদের মতামত তুলে ধরেন।

চসিকের সচিব আশরাফুল আমিনের নেতৃত্বে চার সদস্যবিশিষ্ট এ কমিটি গঠিত হয়। গত মঙ্গলবার (২৩ এপ্রিল)। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান সোহেল (সদস্য সচিব), প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী এবং আইন কর্মকর্তা মহিউদ্দিন মুরাদ। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটির প্রধান আশরাফুল আমিন বলেন, “এই দুঃখজনক ঘটনার পেছনে কী কী দায় বা গাফিলতি রয়েছে, তা নিরপেক্ষভাবে খতিয়ে দেখা হবে। একই সঙ্গে ভবিষ্যতে যেন এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে, সে লক্ষ্যে সুপারিশ প্রণয়ন করা হবে।”

চসিক সূত্র জানায়, প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রাপ্ত সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24