সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়ন কমিটি গঠিত

লিয়াকত হোসেন লিমন
  • Update Time : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২৭৮ Time View

সদরপুর সংবাদদাতা:

বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় ফরিদপুরের সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়ন কমিটি গঠন উপলক্ষে জামতলা বাজার সংলগ্ন খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস সদরপুর উপজেলা শাখার সভাপতি মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী।

সভায় প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে মাওলানা আশরাফুল ইসলামকে সভাপতি, হাফেজ গোলাম রব্বানীকে সহ-সভাপতি, মাওলানা আশরাফ আলীকে সাধারণ সম্পাদক, হাফেজ মনিরুজ্জামানকে সাংগঠনিক সম্পাদক এবং মো: রফিকুল ইসলামকে প্রচার সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক হাফেজ আব্দুল আউয়াল, ইসলামিক ফাউন্ডেশন এর সুপারভাইজার রেজাউল কারিম, উপজেলা মজলিস নেতা আমানত হোসেন আমান, মাওলানা কামাল হুসাইন, মাওলানা আকমাল হুসাইন, মাওলানা শহিদুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24