শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

‎চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনে ২৫ শয্যাবিশিষ্ট ডায়ালাইসিস ফ্লোর ও কিডনি প্রতিস্থাপন থিয়েটারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

লিয়াকত হোসেন লিমন
  • Update Time : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৪২২ Time View

‎লিয়াকত হোসেন লিমন, চট্টগ্রাম:
‎চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন খুলশীতে আজ ১৪ এপ্রিল সোমবার বিকাল চারটায় ২৫ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ডায়ালাইসিস ফ্লোর এবং কিডনি প্রতিস্থাপন অপারেশন থিয়েটারের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

সোমবার (১৪ এপ্রিল) বিকেলে হাসপাতাল প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র বলেন, কিডনি রোগ এখন একটি জাতীয় স্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে। সময়মতো চিকিৎসা না পেলে রোগী মৃত্যুর ঝুঁকিতে পড়ে। এই প্রেক্ষাপটে চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের এই উদ্যোগ নিঃসন্দেহে সময়োপযোগী ও প্রশংসনীয়।তিনি আরও বলেন, জনসেবায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলো নগরবাসীর স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন সবসময় জনকল্যাণমুখী কার্যক্রমের পাশে থাকবে।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মুহাম্মাদ মিজানুর রহমান।

‎চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের সভাপতি ডা. মঈনুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ, আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, ইঞ্জিনিয়ার কামালুর রহমান, রিজোয়ান শহিদী, এমদাদুল আজিজ চৌধুরী, অধ্যাপক ডা. এম এ কাসেম, মোহাম্মদ শাহাজান, ইঞ্জিনিয়ার মতিউর রহমান, কহিনুর কামাল, চৌধুরী ফরিদ, ওমর আলী ফয়সাল, জেসমিন সুলতানা পারু, সাজ্জাদ মোহাম্মদ চৌধুরী, কর্নেল ইকবাল, পিডিজি এম এ আওয়াল, পিডিজিএফ খালেদা আওয়াল, পিডিজিএফ সামিনা ইসলাম, কমান্ডার এস এম আজিম উদ্দিন, জহিরুল ইসলাম ও ডা. এম এ করিম।

‎অনুষ্ঠানে বক্তারা চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। নতুন ফ্লোর ও অপারেশন থিয়েটার চালুর মাধ্যমে প্রতিষ্ঠানটির সেবার পরিধি আরও বিস্তৃত হলো বলে মত প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

‎উদ্বোধন শেষে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ হাসপাতালের
‎ডায়ালাইসিস ফ্লোর ও কিডনি প্রতিস্থাপন থিয়েটার পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24