শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে খাল খনন কার্যক্রমের দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

লিয়াকত হোসেন লিমন
  • Update Time : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৪২৫ Time View

লিয়াকত হোসেন লিমন, চট্টগ্রাম:

বন্দর নগরী চট্টগ্রামের ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসনে নাজির খাল ও কালীর ছড়া খাল খনন কার্যক্রমের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) চট্টগ্রাম মহানগর ও ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির সার্বিক তত্ত্বাবধানে কর্নেল জোন্স রোড রেললাইন সংলগ্ন পাড়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই খাল খননের উদ্যোগ নেওয়া হয়।

১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রফিক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইফতেখার উদ্দিন চৌধুরী এবং চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনজুর আলম মঞ্জু।

অনুষ্ঠানে বক্তারা জলাবদ্ধতা নিরসনে জনসম্পৃক্ত কার্যক্রমকে স্বাগত জানান এবং এই ধরনের উদ্যোগকে আগামীতে আরও সম্প্রসারণের আহ্বান জানান।

এতে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম, সিনিয়ন সহ সভাপতি কতুব উদ্দিন চৌধুরী, আকবার শাহ থানা বিএনপির সাবেক সহ সভাপতি আইয়ুব খাঁন, যুগ্ম সম্পাদক মহসিন তালুকদার, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্বাস রশীদ, ফরিদ উদ্দিন চৌধুরী, বিএনপি নেতা সফিকুর রহমান শফি, মো. সেলিম, মো. আলাউদ্দিন, নাজিম উদ্দিন, শওকত আলী, শহিদুল ইসলাম সমু, আজহারুল ইসলাম বাচ্চু, মো. আজম ,আবদুল করিম, সিরাজুল ইসলাম, মহিলাদল নেত্রী জুলেখা বেগম জুলি, সেনোয়ারা বেগম, জোৎস্না বেগম, পারভীন আকতার সহ ওয়ার্ড বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24