সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

গাজায় গণহত্যার বিরুদ্ধে জাতিসংঘে আওয়াজ তোলার আহ্বান জোনায়েদ সাকির

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ২৫৫ Time View

নিজস্ব প্রতিবেদক

ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে জাতিসংঘে আওয়াজ তুলতে অন্তর্র্বতী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে শাহবাগে গাজায় গণহত্যার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ আহ্বান জানান তিনি।

জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশ যেভাবে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে, তেমনি ফিলিস্তিনিদের পাশেও দেশের মানুষকে দাঁড়াতে হবে। কারণ পৃথিবীর প্রতিটি নিপীড়ন পরস্পরের সাথে যুক্ত।

গাজায় গণহত্যার বিরুদ্ধে জাতিসংঘে আওয়াজ তোলার আহ্বান জোনায়েদ সাকির

তিনি আরও বলেন, দেশে ধর্মীয় ও জাতিগত জনগোষ্ঠী এবং নারীরা আক্রমণের শিকার হচ্ছে। ফ্যাসিস্টরা নানাভাবে অভ্যুত্থানকে ধ্বংস করতে চাইছে। সেই ষড়যন্ত্র আমাদের রুখে দিতে হবে। এ সময় নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার মাধ্যমে দেশ গড়তে হবে বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, যারা এই গণহত্যা নিয়ে নীরব, তারা আসলে জায়নবাদের পক্ষে। আমেরিকা মানবতার কথা বললেও ফিলিস্তিনে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24