রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

ভাঙ্গায় প্রবাসী স্বামীকে ঘুম পাড়িয়ে টাকা ও স্বর্ণালংকার নিয়ে স্ত্রী উধাও

লিয়াকত হোসেন:
  • Update Time : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ৩৪১ Time View

লিয়াকত হোসেন,ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের ভাঙ্গায় ১৬ লাখ টাকা ও আট ভরি স্বর্ণালংকার নিয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে নুসাইবা আক্তার (৩০) নামে এক প্রবাসীর স্ত্রী উধাও হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই প্রবাসীর স্ত্রীর সৌরভ নামের ১২ বছর বয়সী একটি ছেলে ও তানহা নামের ৬ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। পালিয়ে যাওয়ার পর থেকে শিশু ছেলে-মেয়ে এখন মায়ের পথ চেয়ে কাঁদছে।

বৃহস্পতিবার (০৩ এপ্রিল) দুপুরে ওই স্ত্রীর স্বামী তৌফিক ফকির সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।

এর আগে গত ৩১ শে মার্চ ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সম্প্রতি ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই প্রবাসীর স্ত্রীর স্বামী তৌফিক ফকির।

থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ১৫ বছর পূর্বে সিংগাপুর প্রবাসী তৌফিক ফকির বিয়ে করেন নিশ্চিন্তপুর গ্রামের হান্নান মিয়ার মেয়ে নুসাইবা আক্তারকে। কিছুদিন সংসার করে ফের প্রবাসে পাড়ি জমান তৌফিক ফকির। কিছু বছর পর পর বাড়ি ফিরতেন তিনি। এর মধ্যে দুটি সন্তানের জন্ম হয়। ওই প্রবাসী দেশের বাইরে থাকায় রফিকুল ইসলাম ফয়সাল নামে এক যুবকের সাথে পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। পরে ওই পরকীয়া প্রেমিকের হাত ধরে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে উধাও হয় প্রবাসীর স্ত্রী।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24