শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ না দেওয়ায় শতাধিক কর্মচারীর পদোন্নতি বন্ধ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু

রাঙ্গুনিয়ায় শ্রী শ্রী গীতা শিক্ষা নিকেতন বার্ষিক বনভোজন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৩৭৬ Time View

চট্টগ্রামের রাঙ্গু‌নিয়া উপ‌জেলার উত্তর সাবেক রাঙ্গুনিয়া শ্রী শ্রী রাস বিহারী ধাম প্রাঙ্গ‌নে শ্রী শ্রী গীতা শিক্ষা নিকেতন এর বার্ষিক বনভোজন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হয় ।

অনু‌ষ্ঠা‌নে উপ‌স্থিত ছিলেন
গীতা‌শিক্ষক শ্রী প্রদীপ দে, টুপন মজুমদার,শুভ দাশ,ইমন দে, সবুজ দে প্রমুখ।

ছাত্রদের উদ্দে‌শ্যে প্রবাস থে‌কে গীতা শিক্ষা নি‌কেতনের প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী
শ্রী লিটন মজুমদার ও শ্রী মিল্টন মজুমদার ব‌লেন,
প্রথমে ধন‍্যবাদ জানাই সৃষ্টিকর্তা ও মা-বাবাকে নিজ ধর্মের জন্য কিছু করতে পেরেছি।

সেই সাথে ধন‍্যবাদ জানাই স্কুল পরিচালনা কমিটির সকল সদস্য,মন্দির পরিচালনা কমিটি,গ্রামবাসি ও যেসব মা-বাবারা তাদের সন্তানদের প্রতি সপ্তাহে নৈতিক শিক্ষা নেওয়ার জন্য স্কুলে পাঠাচ্ছেন তাদেরকে। আর যেসব পরিবার এখনও তাদের সন্তানদের গীতা স্কুলে না পাঠিয়ে নিজ ধর্মের শিক্ষা থেকে বিরত রেখেছে তাদেরকে বলবো সনাতনী হয়ে আগামী প্রজন্মকে অন্ধকার থেকে আলোর পথে আনুন।ধর্মান্তর থেকে সনাতনীদের রক্ষকরাই আমাদের লক্ষ‍্য ।এখন ও সময় আছে ধর্মের জন‍্য প্রতিটি সনাতনী এক হয়ে নিজ ধর্মকে রক্ষা করুন এটাই আমাদের কামনা।আমরা এই স্কুলের জন্য সকালের প্রার্থনা তৈরি করছি কিছু দিনের মধ্যে প্রার্থনার মধ্য স্কুলের কার্যক্রম শুরু হবে।

অনুষ্ঠানে উপ‌স্থিত শতা‌ধিক ছাত্রছাত্রীর মা‌ঝে গীতা সামগ্রী বিতরন করা হয়। সক‌লের মাঝে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষে  হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24