বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

চট্টগ্রাম সার্কিট হাউসে সিআরবি’র উদ্যোগে ভোক্তা অধিকার দিবস উদযাপন আগামীকাল 

লিয়াকত হোসেন:
  • Update Time : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৩৪৩ Time View

লিয়াকত হোসেন লিমন, চট্টগ্রাম:

বন্দর নগরী চট্টগ্রামের কাজীর দেউরীস্থ সার্কিট হাউসে পণ্যদ্রব্য বিক্রয়, উৎপাদন ও আমদানির মূল্যের ভিত্তিতে করা এবং ক্রেতা অধিকার সুরক্ষায় ভোক্তা অধিকার সংরক্ষন মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আগামীকাল (১৫ মার্চ) শনিবার বিকেল ৪ টায় আলোচনা সভা, শোভাযাত্রা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম। এছাড়াও বিশিষ্টজনেরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠান শুরুর আগে সেলফ এইড ফাউন্ডেশন’র সভাপতি আ হ ম কামরুজ্জামানের সভাপতিত্বে
কাজীর দেউরী কাঁচা বাজার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা আরম্ভ হয়ে সার্কিট হাউসে গিয়ে শেষ হবে।

ক্রেতা সুরক্ষা আন্দোলন-সিআরবি’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সিআরবি’র মহাসচিব কে. জি. এম সবুজ সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24