শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রামে সিএনজি অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন নবনির্বাচিত কমিটির উদ্যোগে পরিচিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

লিয়াকত হোসেন:
  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৩৪৩ Time View
Oplus_131072

লিয়াকত হোসেন লিমন, চট্টগ্রাম:

নগরীর লালদিঘীস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে শুক্রবার (২৮ মার্চ) বিকেলে চট্টগ্রামে সিএনজি অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন নবনির্বাচিত কমিটির উদ্যোগে পরিচিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ পরিচিত সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম বিভাগীয় জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি এম নাজিম উদ্দীন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী মুহাম্মদ সিরাজ উল্লাহ।

প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দীন নাহিদ।

হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম মহানগর শাখার আইন বিষয়ক সম্পাদক এইচ এম সোহরাওয়ার্দীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি মধু সরকার ও সার্বিক তত্ত্বাবধায়ন করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ শিপন।

অনুষ্ঠানে শ্রমিক নেতারা ‘সড়ক পরিবহন আইন-২০১৮ ও বিধিমালা-২০২৩ এর স্বার্থবিরোধী ধারা বাতিলের দাবি জানান।

তাদের এ দাবি মানা না হলে ঈদের পর সকল হালকাযান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে রাস্তায় ধর্মঘট করবে বলেন জানান শ্রমিক নেতারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24