মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

সদরপুরে সাংবাদিকদের দেখে নিবে বলে বালুখেকো সোহেল ভান্ডারীর হুমকি 

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২৮৯ Time View

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুরের সদরপুর উপজেলার চর মানাইর ইউনিয়নের চর চান্দ্রা এলাকার আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ ও দেখে নেওয়ার হুমকি দিয়েছে সোহেল মাতুব্বর ওরফে সোহেল ভান্ডারি। এ বিষয়ে ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী গণমাধ্যমকর্মী।

১৮ মার্চ সকালে মুঠোফোনে কল দিয়ে দেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধিকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও দেখা নেয়ার হুমকি প্রদান করেন সোহেল ভান্ডারি।

সোহেল মাতুব্বর ওরফে সোহেল ভান্ডারি ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সিংগারডাক নয়াকান্দা এলাকার প্রয়াত তাজুল মাতুব্বরের ছেলে।

সোহেল ভান্ডারী আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। ৫ই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভোল পাল্টে নিজেকে বিএনপির ক্ষমতাধর নেতা বলে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছেন। এ কারণে, তিনি বেপরোয়া আচরণ করছেন।

ওই প্রতিনিধি জানান, দীর্ঘদিন যাবৎ সোহেল ভান্ডারী সদরপুরের চর চান্দ্রা ইউনিয়নের অন্তর্গত আড়িয়াল খাঁ নদ থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে এমন তথ্যের ভিত্তিতে আমরা চারজন সরেজমিনে যাই ও ঘটনার সত্যতা পাই। এলাকাবাসী অভিযুক্ত সোহেল ভান্ডারীর বিরুদ্ধে নানন অভিযোগ করেন। তারই ভিত্তিতে আমরা সংবাদ প্রকাশ করি। এতে ক্ষিপ্ত হয়ে সোহেল ভন্ডারী আমাকে দেখে নেয়ার হুমকি দেয়। একইসাথে, অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: আশরাফ হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। অভিযুক্ত’র বিষয়ে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24