বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

ভাঙ্গায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

লিয়াকত হোসেন:
  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৪৩৪ Time View

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে (২৩ মার্চ) রোববার ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

কাউলীবেড়া বিএনপির সভাপতি মোঃ আনোয়ার জোয়ার্দারের সভাপতিত্বে ও রবিউল হাসান রনি জোয়ার্দারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর -৪ আসনে বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম।

এ সময় আরো উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এম ইউসুফ হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি অনু, ভাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি এম এ ওয়াদুদ, কৃষক দলের সাবেক সভাপতি সাঈদ মুন্সি, বিএনপি নেতা আলমগীর হোসেন, কাউলীবেলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেলাল মাতুব্বার, লুৎফর রহমান তপন,সারাফাত হোসেন,উপজেলা বিএনপি ও কাউলীবেড়া বিএনপি’র সহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ শহিদুল ইসলাম খান বাবুল বলেন, মানুষের সুখ দুঃখে পাশে থাকা আমি আমার এবাদত মনে করি। আমরা আপনাদের মন জয় করে ক্ষমতায় আসতে চাই। আপনারা আমাদের সাথে থাকেন আপনাদের ভোটের অধিকার নিশ্চিত করার দায়িত্ব আমাদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24