সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity

চট্টগ্রামে বহিরাগত সন্ত্রাসী কর্তৃক মোহছেন আউলিয়া ট্রান্সপোর্ট দখলের অপচেষ্টা ও হামলার প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

লিয়াকত হোসেন:
  • Update Time : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৬০ Time View
Oplus_131072

লিয়াকত হোসেন লিমন, চট্টগ্রাম:

পতিত আওয়ামী লীগ সরকারের দোসর ও জুলাই আগষ্টের গণঅভ্যুত্থানে ছাত্র জনতার ওপর হামলা-মামলার আসামি কোতোয়ালি থানা আওয়ামী সেচ্চাসেবক লীগের সংগঠক শাহজাহান রুবেল ও তার সহোদর শাহ আলম জুয়েলের সাথে আঁতাত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নাম ভাঙ্গিয়ে কতিপয় সন্ত্রাসী কর্তৃক আব্দুল মাবুদ রনি (৫০) নামে এক পঙ্গু ও অসহায় ব্যবসায়ীর ‘মোহছেন আউলিয়া ট্রান্সপোর্ট’ নামীয় কাভার্ড ভ্যান দখলের অপচেষ্টা ও হামলার প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহমেদ মিলনায়তনে গতকাল (৮ ফেব্রুয়ারী) শনিবার ৪ ঘটিকায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

কোতোয়ালি থানা সেচ্চাসেবক দলের সদস্য সচিব আব্দুল আল হাসান সোনামানিক ও ছাত্রদল নেতা সানির নেতৃত্বে ও ভোল্ট পাল্টানো আওয়ামী লীগ নেতা তাসকিন সাব্বিরের মদদে বহিরাগত সন্ত্রাসী এনে চাঁদা দাবি করে চট্টগ্রাম নগরীর কেসি,দে রোড় হতে সীতাকুণ্ড-মীরসরাই রোডে চলাচলকারী নিজস্ব কাভার্ড ভ্যান দখলের অপচেষ্টা ও হামলা-মামলার হুমকির প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করেছে ওই ভুক্তভোগী ব্যবসায়ী ও তার পরিবার।

নগরীর আন্দরকিল্লা ৩২ নং ওয়ার্ডের বাসিন্দা ভুক্তভোগী আব্দুল মাবুদ রনি সংবাদ সম্মেলনে জানান, ২০২০ সালে নিজের কষ্টে অর্জিত অর্থে কেনা একমাত্র রুজি-রোজগার ও আয়ের উৎস ‘মোহছেন আউলিয়া ট্রান্সপোর্ট’ নামীয় কাভার্ড ভ্যান ভাড়ায় মালামাল ডেলিভারি দিয়ে পরিবারের ভরণপোষণ চালিয়ে আসছে। ২০২১ সালে হঠাৎ মালামাল ডেলিভারি দিতে দিয়ে মীরসরাই রোড়ে চালকসহ ওই ভুক্তভোগী গুরুতর আহত হন। ফলে ওই ভুক্তভোগী হাসপাতাল শয্যাশায়ী হয়ে দীর্ঘদিন পঙ্গুত্ব বরণ করে।

ভুক্তভোগী হাসপাতালে থাকা অবস্থায় আত্মীয়তার সূত্রে সেচ্চাসেবক লীগ নেতা শাহজাহান রুবেলের ভাই শাহ আলম জুয়েল লাইন বন্ধের ওজুহাত দেখিয়ে ফুসলিয়ে-ফাসলিয়ে
কাভার্ড ভ্যানটি তার আয়ত্বে নিয়ে নেয়। এরপর জুয়েল দীর্ঘ একবছর ওই কাভার্ড ভ্যান চালিয়ে ব্যবসা করার পর ভুক্তভোগী তার ট্রান্সপোর্ট ফেরত চাইলে উলটো ক্ষতিপূরণের হিসেব দেখিয়ে চাঁদা দাবি করে।

একপর্যায়ে ভুক্তভোগীকে জুয়েল বিষয়টি সমাধানের কথা বলে তার ভাই সেচ্চাসেবক লীগ নেতা ও লালদিঘির পাড় কার-মাইক্রো বাস শ্রমিক ইউনিয়নে সাবেক সভাপতি শাহজাহান রুবেলের অফিসে নিয়ে-গিয়ে জোরপূর্বক ৬০ শতাংশ ওই কাভার্ড ভ্যানের ব্যবসায়িক অংশীদারি ও মাসে ৩০ হাজার টাকা বুঝিয়ে দেয়ার চুক্তিপত্রে সই-সাক্ষর নিয়ে নেয়। রুবেল ক্ষতিপূরণের কথা বলে নগদ ৩০ হাজার টাকাও হাতিয়ে নেয়। এইভাবে জুয়েল-রুবেল মিলে প্রায় ১৯ মাস পর্যন্ত ৬০ শতাংশ কমিশন, মাসে ৩০ হাজার টাকা, নাস্তা খরচ ১০০ টাকা ও লাইন খরচ বাবদ ৫০০ টাকা ভোগ করে আসছিলো।

ভুক্তভোগী আরো জানান, ৫ আগস্টে হাসিনা সরকারের পতন হলে রুবেল-জুয়েল এলাকা ছেড়ে পালাই ও গা ঢাকা দেন। ভুক্তভোগীর কাছ থেকে ওই টাকাটা ভোগ করার উদ্দেশ্যে রুবেল-জুয়েলের সাথে আঁতাত করে ও জার্সি পরিবর্তনকারী আওয়ামী লীগের দোসর তাসকিন সাব্বিরের সহযোগিতায় কতোয়ালী থানা সেচ্চাসেবক দলের সদস্য সচিব আব্দুল আল হাসান সোনামানিক, ছাত্রদল নেতা সানি মিলে চট্টগ্রাম নগরীর কেসিদে রোড়ে অবস্থিত মোহছেন আউলিয়া ট্রান্সপোর্ট এর কাউন্টার ও গাড়ি দাড় করানো যাবে না বলে বাঁধা দেয়।

এ বিষয়ে ভুক্তভোগী প্রতিবাদ করলে, কাউন্টারের সামনে প্রতিত্তোরে গত ৩ ফেব্রুয়ারী থেকে ছাত্রদলের সানি ও আওয়ামী লীগের দোসর সাব্বির তাকে জুয়েল-রুবেলের চুক্তি অব্যাহত রাখাসহ কাভার্ড ভ্যান বন্ধ করে দেয়া,রাস্তায় প্রতিবন্ধকতা, মারধর ও হামলা-মামলার হুমকি দিয়ে আসছে। বিষয়টি ভুক্তভোগী সেনাবাহিনীকে অবহিত করলে সেনাসদস্যদের সামনে সানি আক্রমণত্বক হয়ে ভুক্তভোগীকে বিএনপির কোন নেতা তাকে বাঁচাতে পারবে না বলে প্রকাশ্যে হুমকি দেন এবং সেচ্চাসেবক দলের এক নেতা ভুক্তভোগীর পক্ষে কথা বললে,তাকেও সানি মারধর করে।

এমতাবস্থায় গণমাধ্যম্যের মাধ্যমে ওই ভুক্তভোগী তার পরিবারের নিরাপত্তা চেয়ে এবং তার কাভার্ড ভ্যান তাকে ফিরিয়ে দিতে এবং চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে প্রধান উপদেষ্টা ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর সাথে এ সময় আরো উপস্থিত ছিলেন, মাহফুজা বেগম, রোকসানা আক্তার, মঞ্জুমা বেগম, মাসুম, সাকিব,সবুজ, নোমান ও সাদনান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24