বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

চট্টগ্রামে সিডিসির উদ্যোগে ও শামসুল হক ফাউন্ডেশনের অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন উপকরণ ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত

লিয়াকত হোসেন:
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ২৫৯ Time View
Oplus_0

লিয়াকত হোসেন লিমন, চট্টগ্রাম:

বন্দর নগরী চট্টগ্রামের জেলা শিল্পকলায় সেন্টার ফর ডিসএ্যবলস কনসার্নের (সিডিসি) আয়োজনে ও আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের অর্থায়নে বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) ব্যক্তিদের পুনর্বাসনমূলক কর্মসূচীর আওতায় সহায়ক উপকরণ প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (১৫ জানুয়ারি) সকাল ১০ ঘটিকায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে এসব উপকরণ প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সিডিসির উপদেষ্টা চৌধুরী মঞ্জুরুল হক।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিডিসির উপদেষ্টা ডা: সাইফুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব ও সিডিসির উপদেষ্টা এডভোকেট জিয়া হাবীব আহসান,বিশিষ্ট সমাজসেবক ও ল্যাব ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক ডা: রাকিব উল্লাহ,ডা:আতাউল ওসমানী,
সহযোগী অধ্যাপক কোহিনূর আকতার।

 

অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, প্রতিবন্ধীদের প্রতি আমাদের আরও সহনশীল হতে হবে। তাদেরকে  সহযোগিতার জন্য সমাজের সকলকেই এগিয়ে আসতে হবে। অদম্য ইচ্ছা শক্তি কারণে অনেকেই আজ স্বাবলম্বী হতে পেরেছে। আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন সব সময় প্রতিবন্ধীদের সহযোগিতায় পাশে থাকবে।

এসময় আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন ও সিডিসির সদস্যবৃন্দ, সেচ্ছাসেবক, গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সিডিসির নির্বাহী পরিচালক লুৎফুন্নেসা রুপসা।

আলোচনা শেষে অতিথিবৃন্দ প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিভিন্ন উপকরণ ও ২ টি সেলাই মেশিন বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24