বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুয়া সম্পাদক সেজে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আদালতের নির্দেশে পল্টন থানায় মামলা তদন্ত রিপোর্ট দাখিলের পরও ব্যবস্থা নিচ্ছেননা বিভাগীয় পরিচালক, অভিযুক্ত কর্মচারীকে বাঁচানোর চেষ্টার অভিযোগ দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, তিস্তা-ধরলায় পানি বাড়ায় উত্তরাঞ্চলে বন্যা আতঙ্ক ফরিদপুরে এক পরিবারের হাতে জিম্মি আদালত পাড়া, ন্যায় বিচার বঞ্চিত সাধারণ মানুষ ময়মনসিংহে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি হামলার শিকার সাংবাদিক ওমর ফারুকের অবস্থার অবনতি, উন্নত চিকিৎসার জন্য ঢামেকে স্থানান্তর দেশে বাড়ছে নতুন প্রজন্মের সিনথেটিক মাদকের বিস্তার, অনলাইনেই হচ্ছে অধিকাংশ লেনদেন ওটিটি নয়, বড় পর্দায় আসছে অপু বিশ্বাসের ‘শিকার শনিবারের মধ্যে সব বেসরকারি ক্লিনিকে লেবার রুম স্থাপনের নির্দেশ, না মানলে লাইসেন্স বাতিল প্রশান্ত মহাসাগরে সাবমেরিন থেকে পারমাণবিক সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল চীন

ফরিদপুরের ভাঙ্গায় রহস্যজনক কারণে ১০ দিনেও খোঁজ মেলেনি কিশোরী অনন্যার; স্থানীয়দের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৩৮০ Time View

 

ওয়াহিদুজ জামান,ক্রাইম রিপোর্টার ফরিদপুর –

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের উত্তর কাউলীবেড়া থেকে রহস্যময় ভাবে নিখোঁজ মাদ্রাসা ছাত্রী খোঁজ মেলেনি ১০ দিনেও। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে এলাকাবাসী উদ্যোগে এক মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে কান্না জড়িত কণ্ঠে অনন্যার বাবা তারা মিয়া বলেন, গত মঙ্গলবার সকালে বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার জন্য বের হয়।
অনন্যা কাউলীবেড়া দারুস সুন্নাহ মাদ্রাসার হেফজো খানায় লেখাপড়া করতো। মঙ্গলবার সকাল থেকেই নিখোঁজ হয় অনন্যা। নিখোঁজের দশদিন পার হয়ে গেলো কিন্তু আমার মেয়েকে এখনো ফিরে পাইনি। আপনাদের মাধ্যমে পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমি আমার মেয়ে ফিরে পেতে চাই। অনন্যার মাতা জাহানারা বেগম জানায়, আমি আমার মায়ের মুখটা দেখতে চাই।

মানববন্ধনে কাজী ওয়ালী উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন খান, শিল্পী জাফর ইকবাল আকাশসহ স্থানীয়রা তাদের বক্তব্যে জানান, অনন্যা হারিয়ে গেছে আজ ১০ দিন পার হলো। এর মধ্যে তার কোন খোঁজ না পাওয়ায় এলাকাবাসী বড়ই উদ্বিগ্ন। স্থানীয়রা বক্তব্যে বলেন, পরিবারটি বড়ই অসহায়, তারা দিন আনে দিন খায়। মেয়েটি সহজ সরল স্বভাবের কিন্তু তার পরিনতি কি হবে তা নিয়েও নানান শঙ্কা প্রকাশ করেন তারা। পুলিশ এখন পর্যন্ত অনন্যার কোন সন্ধান দিতে পারে নি। তাই পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, অনন্যার স্বজন ও মাদ্রাসার সহপাঠীরা।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোকছেদুর রহমান সমকালকে জানান, অনন্যা নামের এক কিশোরীর নিখোঁজ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। তবে, সম্প্রতি একটি ভিডিও ফুটেজ সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়, সেই ভিডিওতে যে মেয়েটিকে দেখা যায় সেই মেয়েটি অনন্যা বলে ধারণা করেন তার পরিবার। কিন্তু তথ্য প্রযুক্তির সাহায্যে জানা গেছে ভাইরাল হওয়া ওই ভিডিওর মেয়েটি অনন্যা নয়। তার লোকেশন ইন্ডিয়ার কোন এক প্রদেশে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24