সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

চট্টগ্রামে হযরত শাহ সুফি আলি রজা কানু শাহ (রা.) এ বার্ষিক ওরশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লিয়াকত হোসেন:
  • Update Time : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ২৯৮ Time View

লিয়াকত হোসেন লিমন, চট্টগ্রাম:

আগামী (১৪ জানুয়ারি) মঙ্গলবার আনোয়ারা আলীনগরস্থ হযরত আলি রজা কানু শাহ (রা.)’র বার্ষিক ওরশ মোবারক উপলক্ষে চট্টগ্রাম নগরীর চেরাগি পাহাড়স্থ বৈঠকখানা কমিউনিটি হলে শুক্রবার বিকাল চারটায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় শাহজাদা মাওলানা মুহাম্মদ আবদুল কাদের চাঁদ মিয়া বলেন, বাংলাদেশ ঐতিহাসিকভাবে সম্প্রীতিময় দেশ। হাজার বছরের ঐতিহ্যে, শাশ্বত সংস্কৃতিতে প্রখ্যাত অলিয়ে কামেলদের অবদান অনস্বীকার্য। ইসলাম ধর্মের প্রচার-প্রসারেও আউলিয়াগনের ভূমিকা অনন্য। এতদঞ্চলের একজন অলিয়ে কামেল, বেলায়তের সম্রাট, পাঁচ তরিকার পীর, শ্রেষ্ঠ সাধক, মহাকবি, কুতুবে মখতুব, শাহীন শাহ ছুফি আলী রজা প্রকাশ কানু শাহ (রা.) একদিকে ইসলামের সুনিপুণ প্রসার অন্যদিকে সম্প্রীতির আবহ সৃষ্টিতে রেখেছেন অসাধারণ ভূমিকা। আগামী ১৪ জানুয়ারি রোজ মঙ্গলবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ওষখাইন আলী নগর দরবার শরীফে শাহ ছুফি হযরত কানু শাহ (র:)’র নির্দেশিত বিষু এবং বার্ষিক ওরশ মোবারক ছদারত করবেন বড়মিঞা রশিদ মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত শাহ সুফি ইলিয়াছ রজা মঃজিঃআঃ।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন শাহজাদা মাওলানা মুহাম্মদ আবদুল কাদের চাঁদ মিয়া, শাহজাদা মাওলানা মোহাম্মদ নেছার মিয়া। পবিত্র ওরশ উপলক্ষে মিলাদ মাহফিল, আলোচনা সভা. রক্তদান কর্মসুচি.ছেমা মাহফিল, আখেরি মোনাজাত ও তবরুক বিতরনসহ তিনদিন ব্যাপী বিবিধ কর্মসূচি রয়েছে। উপস্থিত ওরশের সার্বিক প্রস্তুতি নিয়ে দরবার শরীফের ভক্তবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরিশেষে মাজার সমূহের নিরাপত্তা দাবি জানিয়ে যারা মাজারে হামলা করেছে তাদেরকে বিচারের আওতায় আনার দাবি জানানে হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24