শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রামে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের আয়োজনে হোমিও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৭৮৫ Time View
Oplus_131072
  • লিয়াকত হোসেন লিমন, চট্টগ্রাম:

গতকাল ৩ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৬ টায় নগরের বড়পুল সংলগ্ন সায়মা আবুলিয়া স্কয়ারের চ্যানেল কর্ণফুলি অডিটোরিয়ামে সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটি ও জাতীয় রোগী কল্যাণ সোসাইটির যৌথ আয়োজনে দেশের খ্যাতিমান লেখক, গবেষক, প্রাবন্ধিক এবং জনপ্রিয় হোমিও গবেষক ও চিকিৎসক ডা: মাহতাব হোসাইন মাজেদ এর ন্যাশনাল হোমিও রিচার্স সেন্টারের বার্ষিক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও হোমিও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আব্দুল আজিজ।
বিশেষ অতিথি থাকবেন এ্যাড ভিশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম সাংস্কৃতিক মোর্চার সভাপতি মো: জসিম উদ্দিন চৌধুরী, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী ও সাংবাদিক মোহাম্মদ শাহাবুদ্দিন খালেদ ফারুক। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সদস্য ফারহানা আফরোজ খানম।
সভাপতিত্ব করেন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের মহাব্যবস্হাপক এম এ সবুর।

সভায় বক্তারা বলেন, হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি একটি পুরনো ও আধুনিক চিকিৎসা সেবা। আধুনিক বিজ্ঞান সম্বলিত চিকিৎসা সেবার নাম হোমিওপ্যাথি চিকিৎসা সেবা। সকল নাগরিকদের সেবা গ্রহণের একমাত্র সহজ ও নাগালের মধ্যে সেবা মাধ্যম হোমিওপ্যাথি চিকিৎসা সেবা।
বক্তারা আরও বলেন, বিশ্বের প্রতিটি দেশে হোমিওপ্যাথি চিকিৎসা সেবার যথেষ্ট গুরুত্ব রয়েছে, আমাদের বাংলাদেশেও পিছিয়ে নেই। বাংলাদেশে হোমিওপ্যাথি চিকিৎসা সেবার মান ও ঐতিহ্য বিশ্বের বহু দেশেের তুলনায় আরও উন্নত ও প্রশংসিত।

সেমিনারে হোমিওপ্যাথি চিকিৎসক ও গবেষক ডা: মাহতাব হোসাইন মাজেদ বলেন, দেশে হোমিওপ্যাথি চিকিৎসা সেবার মান অনেক ভালো, কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা সেবায় বিশ্ব নানা গবেষণার মাধ্যমে এগিয়ে গেলেও বাংলাদেশ পিছিয়ে রয়েছে। এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা সেবা নিয়ে আরও গবেষণা হওয়ার প্রয়োজন।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন এ্যাড ভিশন বাংলাদেশের মহাসচিব মো মাসুদ রানা, সাংস্কৃতিক সংগঠক ও নৃত্য শিল্পী মোহাম্মদ হোসেন মধু, বিশিষ্ট হোমিও চিকিৎসক ডা : মো : জামাল উদ্দিন, সমাজসেবী আবুল হাশেম, মো : সাইমন প্রমুখ।
সেমিনার শেষে জাতীয় রোগী কল্যাণ সোসাইটি ও ন্যাশনাল হোমিও ফার্মেসী প্রকাশিত বার্ষিক বর্ষপন্জির মোড়ক উন্মোচন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24