শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল মহানগর যুব কমিটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

লিয়াকত হোসেন:
  • Update Time : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১০৯৮ Time View
Oplus_131072

লিয়াকত হোসেন লিমন, চট্টগ্রাম:

বন্দর নগরী চট্টগ্রামের হালিশহর থানাধীন শান্তিবাগ আবাসিক জামে মসজিদ সংলগ্ন মাঠে আজ (১১ জানুয়ারি) শনিবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের চট্টগ্রাম মহানগর যুব কমিটির উদ্যোগে নির্মাণ শ্রমিক ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম মহানগর নির্মাণ শ্রমিক দলের সভাপতি মো: হাসিবুর রহমান বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শ্রম বিষয়ক সম্পাদক ও শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ.এম. নাজিম উদ্দিন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগের শ্রমিক দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ কাজী নুরুল্লা বাহার।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক স.ম. জামাল উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগের সিনিয়র সহ-সভাপতি মো: ইদ্রিস মিয়া, সহ-সভাপতি শাহেনেওয়াজ চৌধুরী, চট্টগ্রাম বিভাগের শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী আইয়ুব আলী।

এ সময় বাংলাদেশের জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু বক্কর সিদ্দিক, চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের সভাপতি তাহের আহমেদ, মহানগর বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবের হোসেন, মহানগর শ্রমিক দলের যুব বিষয়ক সম্পাদক কাজী মহিউদ্দিন মানিক মানিক, খুশলী থানা শ্রমিক দলের সভাপতি মিঠু ইসলাম, চট্টগ্রাম ওয়াসা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিয়া, চট্টগ্রাম মহানগর নির্মাণ শ্রমিক দলের সাবেক যুগ্ম আহবায়ক মো: বোরহান উদ্দিন, শ্রমিক নেতা রহমাত উল্লাহ, এরশাদ মোহাম্মদ বাপ্পি, আকবর আলী, মো: পারভেজ, চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের যুব কমিটির সদস্য মান্নান, রিয়াজ হোসেন আলভি, মো: সুমন, আরিফ, মফিজ, মো: শাজাহান, মো: মোস্তফা, মো: ফরহাদ, মো: সোহেলসহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের যুব কমিটির সাবেক যুগ্ম আহবায়ক মো: নজরুল ইসলাম।

এরপর নির্মাণ শ্রমিক ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24