সোমবার, ১৮ মে ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

চট্টগ্রাম নগরীর খুলশীতে মাস্টার লেইন যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

লিয়াকত হোসেন:
  • Update Time : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৩০৮ Time View

লিয়াকত হোসেন লিমন, চট্টগ্রাম:

বন্দর নগরী চট্টগ্রামের খুলশী থানাধীন পুলিশবিট সংলগ্ন মাষ্টার লেইনস্থ সৃজনী ঈদগাঁ মাঠে আজ (৬ জানুয়ারি) সোমবার সন্ধ্যায় যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়।

মো: আনিছুর রহমান বাদলের সভাপতিত্বে এ তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো: মাহফুজুল আলম, ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব আবদুস ছাত্তার সেলিম, বিশিষ্ট সমাজসেবক মো: আমিরুজ্জামান ও বিশিষ্ট সমাজসেবক মো: মুক্তার হোসেন।

মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে তাফসীর আনেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ টেলিভিশনের ইসলামী আলোচক আল্লামা জহিরুল ইসলাম আল জাবেরী।

প্রধান বক্তা হিসেবে তাফসীর আনেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন টাঙ্গাইলের ঘাটাইল আল-হাদী ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা হাফেজ মাহমুদুল হাছান।

এছাড়াও বিশেষ বক্তা হিসেবে তাফসীর আনেন বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদ সাগরিকা ইসলামী সমাজ কল্যাণ জামে মসজিদের খতিব হযরত মাওলানা মো: আবুল বশরবনিজামী, উদীয়মান বক্তা চকরিয়া বায়তুর নুর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ক্বারী শরীফ উল্লাহ।

এছাড়াও মাহফিলে কুমিল্লা থেকে আগত নব জাগরণ শিল্পীগোষ্ঠী সুমধুর কন্ঠে ইসলামী সংগীত পরিবেশন করেন।

আখেরী মোনাজাত ও তবারুক বিতরণের মধ্য দিয়ে এ মাহফিলের সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24