সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

চট্টগ্রামস্থ নরসিংদী জেলা সমিতি ত্রি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অনুষ্ঠিত

লিয়াকত হোসেন:
  • Update Time : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ২৮৪ Time View

লিয়াকত হোসেন লিমন, চট্টগ্রাম:

নরসিংদী জেলা সমিতির ২৫ বছর রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে ত্রি বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এতে নরসিংদী জেলার চট্টগ্রামে অবস্থানরত গণ্যমাণ্যদের এক মিলনমেলায় পরিণত হয়।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে নগরীর খুলশীর চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় সিভাসু’র অডিটোরিয়ামে নরসিংদী জেলা সমিতির সভাপতি ও সিভাসুর অধ্যাপক মোঃ আব্দুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সমিতির আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
এসময় প্রধান অতিথিসহ অন্যান্যরা ‘স্বেচ্ছাসেবায় এগিয়ে আসুন, মানবতায় দেশ গড়ুন’ এ স্লোগানে নরসিংদী জেলা সমিতির ২৫ বছর রজত জয়ন্তীর স্যুভিন্যিয়র প্রত্যয় এর মোড়ক উন্মোচন করেন।

এছাড়াও আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন সিভাসুর অধ্যাপক ড. এম এ এম জুনায়েদ সিদ্দিকি।বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএসটিসির বিভাগীয় প্রধান ড. মোঃ বদিউল আলম, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. স্বপন কুমার রায়, ইউরিয়া ফার্টিলাইজারের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম খন্দকার, খুলশি আঞ্চলিক মুরগি খামারের উপ পরিচালক ডাঃ নজরুল ইসলাম।

বক্তারা এ সময় নরসিংদী জেলায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্থাপন ও রেলপথে নরসিংদীতে ট্রেন ষ্টেশনে যাত্রা বিরতি সহ নানা দাবি উপস্থাপন করেন এবং প্রধান অতিথি আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে এসব দাবি পূরণের আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24