রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৬২৯ Time View

বিশেষ প্রতিনিধি
‎
‎একটি বেসরকারি মোবাইল নেটওয়ার্ক অপারেটর গ্রামীণ ফোন (জিপি)। দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা দানকারী প্রতিষ্ঠানটির স্লোগান- “চলো বহুদূর”। সম্প্রতি, এ প্রতিষ্ঠানটির ক্লাস্টার ম্যানেজার (সিএম) পদে থাকা এক কর্মকর্তার বিরুদ্ধে বিক্রয় প্রতিনিধিদের (এস ই) অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ- গ্রামীণ ফোনের বিক্রয় প্রতিনিধিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দেখভালের দায়িত্বে থাকা কর্মকর্তার কারণেই- তারা, প্রতারিত হয়েছেন প্রতিনিয়ত। তাদের ভাষায়- রক্ষক নিজেই ভক্ষক।
‎
‎অভিযুক্ত হলেন- গ্রামীণ ফোনের ক্লাস্টার ম্যানেজার (সিএম) মো. ইমরান হোসাইন। তিনি, ফরিদপুর রিজিওনের (খুলনা সার্কেল) ভাঙ্গা ও নগরকান্দা ডিস্ট্রিবিউশন হাউজের দায়িত্বে রয়েছেন। তার বাড়ি- সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার সলপ ইউনিয়নে বলে জানা গেছে।
‎
‎অভিযোগের সত্যতা অনুসন্ধানে জানা যায়- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার খাদ্যগুদাম সংলগ্ন স্থানে থাকা গ্রামীণ ফোনের একটি ডিস্ট্রিবিউশন হাউজ- মেসার্স শিকদার এন্টারপ্রাইজ। এ প্রতিষ্ঠানে কর্মরত গ্রামীণ ফোনের বিক্রয় প্রতিনিধি (এস ই) মো: মাসুম বলেন- আমরা, রোদ-বৃষ্টি সহ নানান প্রতিকূলতা উপেক্ষা করে- গ্রাহকদের দ্বারেদ্বারে সেবা পৌঁছে দেই।
‎
‎আবেগাপ্লুত কণ্ঠে মাসুম অভিযোগ করে বলেন- ইমরান হোসাইন একজন স্বার্থান্বেষী প্রকৃতির দাম্ভিক ব্যক্তি। সে, গ্রামীণ ফোনের ক্লাস্টার ম্যানেজার (সিএম) হওয়ায়- অর্থ আত্মসাৎ, অনিয়ম, দূর্ণীতি, অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার সহ প্রতিনিয়ত প্রতারণায় লিপ্ত ছিলেন। ইতোমধ্যে, একাধিকবার আমরা তার (সিএম) কাছে অভিযোগ জানিয়েছি। কিন্তু তিনি, আমাদের সাথে অফিসে বসে সামনা-সামনি কথা বলে সমাধানের চেষ্টাও করেননি। তিনি, গ্রামীণ ফোনের প্রতিনিধি হিসেবে আমাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দেখভালের দায়িত্বে ছিলেন। কিন্তু, তিনি তার দায়িত্ব পালন করেননি। তিনি, রক্ষক নিজেই ভক্ষক।
‎
‎আরেক ভুক্তভোগী এস ই (বিক্রয় প্রতিনিধি) সজল সরকার জানান- আমি প্রায় ১০ বছর যাবৎ গ্রামীণ ফোনের সেলস এক্সিকিউটিভ (এস ই) হিসেবে কাজ করতেছি। গ্রামীণ ফোনের সিএম ইমরান হোসাইন আমাদের দায়িত্বে থাকলেও তার জন্য আমাকে প্রতিনিয়ত ঠকানো হয়েছে। আমার পরিশ্রমের বিনিময়ে উপার্জিত অর্থ আত্মসাৎ করা হয়েছে।আমি, গ্রামীণ ফোনের উর্ধ্বতন কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি। আমার উপার্জনের টাকা ফেরত চাই। একইসাথে, অনতিবিলম্বে দোষীদের বিচারের আওতায় আনার জন্য সরকারের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি।
‎
‎অভিযোগের বিষয়ে গ্রামীণ ফোনের ক্লাস্টার ম্যানেজার (সিএম) মো. ইমরান হোসাইনের বক্তব্য জানতে দুটি কর্মস্থলে গেলেও তাঁকে পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান- আমি স্টেটমেন্ট দেওয়ার কোন রাইট পারসন না। আমার বিষয়ে ক্লেইম থাকলে অবশ্যই সেটার জন্য আমার কর্তৃপক্ষ আছে। সো, আমার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24