সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

নগরীর সিইপিজেডে রহমাতুল্লা কারিমীয়া হিফজুল কুরআন ও ইকরা আদর্শ মহিলা মাদ্রাসার উদ্যোগে ছাত্রদের পাগড়ী প্রদান ও বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

লিয়াকত হোসেন:
  • Update Time : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১০৫৪ Time View
Oplus_131072

লিয়াকত হোসেন লিমন, চট্টগ্রাম:

বন্দর নগরী চট্টগ্রামের সিইপিজেড থানাধীন ঐতিহ্যবাহী ব্যারিস্টার সুলতান আহমেদ চৌধুরী কলেজ সংলগ্ন কাঁচা বাজার মাঠে রহমাতুল্লা কারিমীয়া হিফজুল কুরআন মাদ্রাসা ও ইকরা আদর্শ মহিলা মাদ্রাসার উদ্যোগে হিফজ সম্পন্ন ছাত্রদের পাগড়ী প্রদান ও শিক্ষা প্রদর্শনী এবং বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (২৬ ডিসেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যায় মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক মো: শহিদুল ইসলামের সঞ্চালনায় পাগড়ী প্রদান ও শিক্ষা প্রদর্শনী এবং বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সিইপিজেড কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো: আনোয়ারুল ও লেবার কলোনি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো: আবুল হোসেন আরমানের যৌথ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে তাশরীফ আনেন বন্দরটিলা দারুস সালাম মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো: জিয়াউল হক নোমানী।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বয়ান করেন আলী নগর আব্দুল জলিল জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মো: আব্দুল আজিজ রজবী।

এ সময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রহমাতুল্লাহ কারিমীয়া হিফজুল কুরআন মাদ্রাসার সভাপতি ও প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মো: আবুল হোসেন নোমান।

বিশেষ বক্তা হিসেবে ছিলেন আহমাদুর রহমান জামে মসজিদের খতিব মাওলানা মো: আব্দুর রহিম, আনোয়ারা পশ্চিমচাল চৌধুরী জামে মসজিদের খতিব ক্বারী মাওলানা মো: ইলিয়াস আজম জালালী।

এসময় মাহফিলে সুমধুর কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কক্সবাজারের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্বারী মাওলানা মো: আতাউল্লা আজাদী।

মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মো: ঈসা জামালপুরী ও অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মো: নেজাম উদ্দিন।

মাহফিলের অতিথিবৃন্দ হিফজ সম্পন্ন করা ছাত্রদের মাথায় পাগড়ী পড়িয়ে দেন এবং তাদের অবিভাবকদের মাথায় টুপি ও তাসবী প্রদান করেন। এরপর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24