মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

চট্টগ্রাম নগরীর ঐতিহ্যবাহী রিয়াজুদ্দিন বাজারে শুভ হালখাতা

লিয়াকত হোসেন:
  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৭৯১ Time View
Oplus_131072

লিয়াকত হোসেন লিমন, চট্টগ্রাম

বন্দর নগরী চট্টগ্রামের ঐতিহ্যবাহী রিয়াজ উদ্দিন বাজারের চৈতন্য গলির পাইকারি আড়তদারেরা হালখাতা উৎসব উদযাপন করেন। এ উপলক্ষে গত (২৯ নভেম্বর) শুক্রবার রাতে চৈতন্য গলির পাইকারি আড়তদারেরা হালখাতা উৎসব উদযাপন করেন।এসব আয়োজনে ক্রেতা বিক্রেতা সহ স্হানীয় ব্যবসায়ী মহলে আনন্দ উৎসব লক্ষ্য করা গেছে।

রিয়াজুদ্দিন বাজারের এ হালখাতা উৎসব উদযাপনে মেসার্স মাশাল্লাহ বাণিজ্যালয়, মেসার্স নিউ বার আউলিয়া ট্রেডার্স, মেসার্স মুনিরীয়া ট্রেডার্স সহ বেশ কয়কটি আরড়তদারেরা হালখাতা উৎসবে অংশগ্রহণ করেন। আয়োজিত উৎসবে মিষ্টি বিতরণ, মেজবানী খাবার পরিবেশন ও বিরিয়ানি ভোজের আয়োজন করা হয়।

এ আয়োজনে বকেয়া টাকা আদায়সহ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়। হারিয়ে যাওয়া এ ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চেয়ে ব্যবসায়ীরা জানান, হালখাতা উৎসব উদযাপন ব্যবসায়ীদের পুরনো ঐতিহ্য। এটি ক্রমশ হারিয়ে যাচ্ছে, তা ধরে রাখা প্রয়োজন। হালখাতা উৎসব উদযাপনের মাধ্যমে ক্রেতা বিক্রেতাদের মধ্যে মেলবন্ধনের সূচনা ঘটে।

এ বিষয়ে মেসার্স মাশাল্লাহ বাণিজ্যালয়ের সত্ত্বাধিকারী মো: নাজিম উদ্দীন বলেন, হালখাতা উৎসব আয়োজন করতে পেরে আমরা আনন্দিত ও উচ্ছ্বসিত। মেসার্স মুনিরীয়া ট্রেডার্সের সত্ত্বাধিকারী মোহাম্মদ সালাউদ্দিন বলেন, হালখাতা উৎসব এখন আর আগের মতো নেই। এখন মানুষের মাঝে টাকা নেই। অনেক খুচরা বিক্রেতা এখন আসার কথা দিয়েও আসেনি অনেকে।

এদিকে মেসার্স নিউ বার আউলিয়া ট্রেডার্সের সত্ত্বাধিকারী মো : আব্দুর ছবুর বলেন, আগে হালখাতা উৎসব অনেক উৎসবমুখর ও জমজমাট ছিল। এখন হালখাতা উৎসবে আগের জৌলুশ তেমন একটা নেই। মানুষের অর্থনৈতিক অবস্থা এখন ভালো নেই। যে লক্ষ্য ও সম্ভাবনা নিয়ে হালখাতা উৎসব উদযাপন করছি, সে লক্ষ্ পূরণ করতে কষ্ট হবে। আর্থিক দূরাবস্থা দূর না হলে সংকট কাটিয়ে ওঠা সম্ভব নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24