রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

চট্টগ্রামে সাংবাদিক পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

লিয়াকত হোসেন:
  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৪৬০ Time View
Oplus_131072

লিয়াকত হোসেন লিমন, চট্টগ্রাম:

চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে দৈনিক কালের প্রতিচ্ছবি পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)’র প্রতিষ্ঠাতা সদস্য হাসান আল মামুনের খাগড়াছড়ির মাটিরাঙ্গার বাড়িতে সন্ত্রাসী হামলাসহ সারাদেশে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের উপর হামলার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন(সিআরএ) ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখা।

 

আজ (৩১ ডিসেম্বর) মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব চত্ত্বরে সিআরএ সভাপতি সোহাগ আরেফিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অনুসন্ধানী সাংবাদিকতার পথিকৃৎ,দৈনিক দেশ বাংলার সম্পাদক ও প্রকাশক সাইদুর রহমান রিমন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআরএ এর সাংগঠনিক সম্পাদক মো: রুবেল, দপ্তর সম্পাদক মো: আশরাফ উদ্দিন, বিএমইউজে এর সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রাব্বি, চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সিনিয়র সদস্য ইসমাইল ইমন, আবুল হাসনাত মিনহাজ,মোঃজামশেদুল ইসলামসহ সিআরএ ও বিএমইউজের সদস্যবৃন্দ।

মানববন্ধনে বক্তরা বলেন,সারাদেশে সাংবাদিক ও সাংবাদিকদের পরিবারের উপর ৫ আগষ্ট পরবর্তী যে ভাবে হামলার ঘটনা ঘটেছে।সেই সাথে হামলাকারীরা কোন না কোন সংগঠনের সাইনবোর্ড ব্যবহার করে গ্রেফতার এরিয়ে যাচ্ছে। প্রশাসনের নির্লিপ্ত ভূমিকায় সাংবাদিক ও সাধারণ মানুষ আজ হতাশ। যেখানে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে গিয়ে জাতির বিবেক সমাজের দর্পণ সাংবাদিক ও তাদের পরিবার হামলা, নির্যাতিত হচ্ছে, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়। অনতিবিলম্বে সারাদেশে হামলা নির্যাতনের শিকার সাংবাদিকদের মামলা গুলো আমলে নিয়ে দুস্কৃতিকারীদের দ্রুত গ্রেফতারের না করলে, সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ হয়ে আবারও মাঠে নমবে। ভবিষ্যতে এমন ঘটনা পুনরাবৃত্তি যেন না ঘটে সেদিকে প্রশাসনের সজাগ দৃষ্টি কামনা করেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24