শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও প্রতারণা অভিযোগের সত্যতা পাওয়ায় বিভাগীয় ব্যবস্থার সুপারিশ ভুয়া সম্পাদক সেজে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আদালতের নির্দেশে পল্টন থানায় মামলা তদন্ত রিপোর্ট দাখিলের পরও ব্যবস্থা নিচ্ছেননা বিভাগীয় পরিচালক, অভিযুক্ত কর্মচারীকে বাঁচানোর চেষ্টার অভিযোগ দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, তিস্তা-ধরলায় পানি বাড়ায় উত্তরাঞ্চলে বন্যা আতঙ্ক ফরিদপুরে এক পরিবারের হাতে জিম্মি আদালত পাড়া, ন্যায় বিচার বঞ্চিত সাধারণ মানুষ ময়মনসিংহে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি

চট্টগ্রামে সদরঘাট থানা বিএনপির উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

লিয়াকত হোসেন:
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৭৪২ Time View

লিয়াকত হোসেন লিমন, চট্টগ্রাম:

বন্দর নগরী চট্টগ্রামের সদরঘাট থানাধীন মাঝিরঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদরঘাট থানার উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে সদরঘাট থানাধীন মাঝিরঘাটে এ শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়।

সদরঘাট থানা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিনের সভাপতিত্বে শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা: শাহাদাত হোসেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক মোহাম্মদ এরশাদ উল্লাহ, মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান,চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের এ,এম নাজিম উদ্দিন,মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এস,এম সাইফুল আলম,চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহার।

এছাড়াও এ শ্রমিক সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ডবল মুরিং থানার সভাপতি ও সম্ভব্য চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের সভাপতি পদপ্রার্থী মো: নজরুল ইসলাম মিয়াজী, মহানগর শ্রমিক দলের সম্ভব্য সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী মাষ্টার শফিকুল ইসলাম, শ্রমিক দলের ডবল মুরিং থানা কমিটির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক (তপন), সদরঘাট থানা শ্রমিক দলের সভাপতি মো: সেলিম, সহ-সাধারণ সম্পাদক মো: মোশাররফ হোসেন, মহানগর শ্রমিক দলের সম্ভব্য সহ-সভাপতি, পাহাড়তলী থানা শ্রমিক দলের সম্ভব্য সহ-সভাপতি, জাকির হোসেন মিন্টু, মো: সরোয়ার,মো: বাবুল,নাজমুল হুদা, সোহেল আলম, মো: জসিম উদ্দিন (বিদুৎ), মো: মাসুদ, মো: আব্দুর রব,মো: শফিক, মো: আনোয়ার ড্রাইভার, মো: শাহবুদ্দিন, মো: খোকন, মো: নাছির, মো: শাজাহান, মো:তারেক, আব্দুর রহমানসহ চট্টগ্রাম মহানগর, থানা, ওয়ার্ড ও ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে মো: নজরুল ইসলাম মিয়াজীর নেতৃত্বে নগরীর বারিক বিল্ডিং থেকে বিশাল একটি মিছিল নিয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে মিছিলটি শেষ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24