সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
দুর্নীতির অভিযোগে তুজারপুর ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তা বদিউজ্জামানকে শোকজ ময়মনসিংহে ঘুষ না দেওয়ায় শতাধিক কর্মচারীর পদোন্নতি বন্ধ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট

চট্টগ্রামে এভারকেয়ার হসপিটালে ক্রিটিকাল কেয়ার সিম্পোজিয়াম অনুষ্ঠিত

লিয়াকত হোসেন:
  • Update Time : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৪৪০ Time View

লিয়াকত হোসেন লিমন, চট্টগ্রাম:

বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের ক্রিটিকাল কেয়ার মেডিসিন বিভাগ প্রথমবারের মতো আয়োজন করেছে ক্রিটিকাল কেয়ার সিম্পোজিয়াম। ইভেন্টে ক্রিটিকাল কেয়ার মেডিসিনের লেটেস্ট সব তথ্য ও অনুসন্ধান বিষয়ে আলোচনা করা হয় এবং উপস্থিত হেলথ প্রফেশনালদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়া হয়।

ইভেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইটিআইডির সাবেক পরিচালক অধ্যাপক ডা. এম. এ. হাসান চৌধুরী।
গেস্ট অব অনার ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. জসীম উদ্দিন। ইভেন্টে স্বাগত বক্তব্য রাখেন এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর সিওও সামির সিং। এছাড়াও বক্তব্য রাখেন বারডেম জেনারেল হাসপাতাল-এর ক্রিটিকাল কেয়ার মেডিসিন বিভাগের প্রফেসর ও প্রধান অধ্যাপক ডা. এ.এস.এম. আরিফ আহসান, এভারকেয়ার চট্টগ্রামের ক্রিটিকাল কেয়ার মেডিসিন বিভাগের সিনিয়র কনসাল্টেন্ট অধ্যাপক ডা. এ এ মোহাম্মদ রায়হান উদ্দিন এবং ইন্টারনাল মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ রেজাউল করিম ।

স্বাগত বক্তব্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর সিইও সামির সিং বলেন, “চট্টগ্রামে প্রথম ক্রিটিক্যাল কেয়ার সিম্পোজিয়াম আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই সিম্পোজিয়ামের মাধ্যমে চিকিৎসা পেশাজীবীরা ক্রিটিক্যাল কেয়ার নিয়ে নতুন কিছু শেখার ও অভিজ্ঞতা বিনিময় করার সুযোগ করে দিয়েছে এবং একইসাথে রোগীদের বিশ্ব মানের সেবা প্রদানের ক্ষেত্রে এভারকেয়ার’এর অঙ্গীকারকে তুলে ধরেছে বলে আমি বিশ্বাস করি।”

প্রধান অতিথি বিআইটিআইডির সাবেক পরিচালক অধ্যাপক ডা. এম. এ. হাসান চৌধুরী বলেন, “ক্রিটিক্যাল কেয়ার জীবন রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সিম্পোজিয়াম চট্টগ্রামে ক্রিটিক্যাল কেয়ার সেবার সক্ষমতা উন্নয়নের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য উদ্যোগ। অভিজ্ঞতা বিনিময় এবং প্রশিক্ষণের মাধ্যমে হেলথকেয়ার কমিউনিটিকে সহায়তা করতে এভারকেয়ার হসপিটালের এই অঙ্গীকার সত্যিই প্রশংসনীয়।”

চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. জসীম উদ্দিন বলেন, “চট্টগ্রামে একটি সেরা মানের ক্রিটিক্যাল কেয়ার নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে এই সিম্পোজিয়াম একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এভারকেয়ার হসপিটালের নেতৃত্বে সহযোগিতামূলক শিক্ষার প্রচার এবং পেশাগত উন্নয়নের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এই ধরণের সিম্পোজিয়াম রোগীদের চিকিৎসা ফলাফল উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24