শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

কূটনৈতিক মিশন এর উপর হামলা বন্ধ করুন : ভারতকে সোহেল তাজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৬৮০ Time View
কূটনৈতিক মিশন এর উপর হামলা বন্ধ করুন : ভারতকে সোহেল তাজ

নিজস্ব প্রতিবেদক

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ‘হিন্দু সংঘর্ষ সমিতি’র হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি  লিখেন, বিজয়ের মাস ডিসেম্বর- লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে একটি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি । কোনো বিদেশি/প্রতিবেশী রাষ্ট্রের গোলামি করার জন্য না। আজকে যারা বাংলাদেশকে নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এবং আমাদের কূটনৈতিক মিশন এর উপর হামলা চালাচ্ছেন আপনাদেরকে বলবো এটা এখনই বন্ধ করেন।

সোহেল তাজ আরও লিখেন, আমরা সবার সাথে সুসম্পর্ক চাই কিন্তু সেটা হতে হবে আমাদের মর্যাদা সংরক্ষণ করে এবং সমতার ভিত্তিতে। আর সেটা যদি করতে না পারেন তাহলে আমি বিশ্বাস করি বাংলাদেশের সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই সকল ষড়যন্ত্র রুখে দিবে এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে সব ত্যাগ করতে প্রস্তুত থাকবে।

সাবেক এই প্রতিমন্ত্রী লিখেন, আমাদের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ দেশ স্বাধীনের পর বলেছিলেন- বহু বছরের সংগ্রাম, ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে আমরা আজ স্বাধীন বাংলাদেশের পত্তন করেছি। স্বাধীনতার জন্য যে মূল্য আমরা দিয়েছি, তা কোনো বিদেশি রাষ্ট্রের উপরাষ্ট্র হবার জন্য নয়। পৃথিবীর বুকে স্বাধীন সার্বভৌম একটি শান্তিকামী দেশ হিসেবে রাষ্ট্র পরিবারগোষ্ঠীতে উপযুক্ত স্থান আমাদের প্রাপ্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24