শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

বিএনপি নেতার ছত্রছায়ায় নারায়ণগঞ্জে হত্যা মামলার আসামী পটুয়াখালীতে ঘুরছেন প্রকাশ্যে

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৩৬০ Time View
বিএনপি নেতার ছত্রছায়ায় নারায়ণগঞ্জে হত্যা মামলার আসামী পটুয়াখালীতে ঘুরছেন প্রকাশ্যে

নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সাইনবোর্ডে গুলিবিদ্ধ হয়ে মো. রিয়াজ নিহতের হওয়ার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১৯২ জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা হয়েছে। এছাড়াও মামলায় আরও ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এই মামলায় আসামী করা হয় পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর থানার ধুলাসর এলাকার নূর মোহাম্মদ এর ছেলে আহসান হাবিব তালুকদার (৪৫) কে। স্বৈরাচার সরকার শেখ হাসিনার পতনের আগ মূহুর্ত পর্যন্ত আহসান হাবিব নারায়ণগজের ইসপাহানি বন্দর এলাকায় থাকতেন এরপর গা-ঢাকা দেন।

বন্দর এলাকায় ঘুরে জানা যায়, ছাত্র-জনতার আন্দোলনের সময় আহসান হাবিব নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের ছত্রছায়ায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা চালায় এবং হাসিনার দোসর হিসেবে কাজ করে।

এর আগে হাবিবের বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমিদস্যুতা এবং চাঁদা না পেলে মারধরের অভিযোগও পাওয়া যায়। নাম পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি জানান, বিভিন্ন লোকের কাছ থেকে জমির পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে জাল-জালিয়াতি করে কাগজ বানিয়ে মানুষকে হয়রানির উদ্দেশ্যে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখায় বিল সংক্রান্ত বিষয়ে বিভিন্ন ব্যক্তিকে আপত্তি জমা দেয়। তিনি মানুষকে হয়রানিসহ শামীম ওসমানের প্রভাব খাটিয়ে হুমকি ও ভয়ভীতি দেখাত এবং বর্তমানে বিএনপির নাম ব্যবহার করে হুমকি ধামকি দিচ্ছে।

এব্যপারে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে ভুক্তভোগীরা বলেন, তার বিরুদ্ধে হত্যা মামলা আছে এবং হাসিনা সরকারের সময় প্রভাব দেখিয়ে আমাদের অনেক হয়রানি করেছে। সরকার পতনের পরও সে থেমে নেই, এখন বিএনপি’র নেতাদের সঙ্গে নিয়ে দাপিয়ে বেরাচ্ছে এবং তাকে প্রায়ই বিভিন্ন সময় আদালত চত্ত্বরে দেখা যায়। বিভিন্নভাবে মানুষকে হয়রানির জন্য মিথ্যা মামলা দিচ্ছে, আমরা তার বিচার চাই।

মামলার বিষয়টি নিশ্চিত করে, ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, মো. রিয়াজ নিহতের ঘটনায় শামীম ওসমানসহ ১৯২ জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24