বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

নগরীর চৌমুহনীতে ‘আমরা মানুষের জন্য’ সংগঠনের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন

লিয়াকত হোসেন:
  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৫২৫ Time View

লিয়াকত হোসেন লিমন, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর ডবলমুরিং মডেল থানাধীন চৌমুহনীর মোড়ে “আর্তমানবতার সেবায়, সবার পাশে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে
‘আমরা মানুষের জন্য’ সংগঠনের উদ্যোগে ১৫ দিনব্যাপী ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন গত শুক্রবার (২২ নভেম্বর) শেষ হয়।

এর আগে গত (৮ নভেম্বর) শুক্রবার এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিকতা শুরু হয়।

ক্যাম্পেইনের সমাপনী দিনে সংগঠনটির আহবায়ক মোহাম্মদ ওমর ফারুক বলেন,বর্তমান সময়ে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় সবাইকে সচেতন হতে হবে। দিনে ও রাতে যেকোন সময়ে ঘুমানোর সময় মশারি ব্যবহার করার আহবান জানান তিনি।

এ সময় সংগঠনের যুগ্ম-আহবায়ক সাফাত আল আলম বলেন, আমাদের শ্লোগান হলো ‘আর্তমানবতার সেবায়, সবার পাশে’। আজকের এই দুর্দিনে সবাইকে পাশে থাকার আহবান জানান তিনি।

এছাড়াও যুগ্ম–আহবায়ক মোহাম্মদ ইমরান খান মুন্না বলেন, বিগত দিনে আমরা যেভাবে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছিলাম, আজকেও একইভাবে আমরা ডেঙ্গুর বিরুদ্ধে মানুষকে সচেতন করার চেষ্টা চালাচ্ছি।

যুগ্ম–আহবায়ক মোহাম্মদ নিজাম বলেন, সীমিত পরিসরে আমাদের কর্মসূচি শুরু করলেও আগামীতে আরও বড় পরিসরে সবার কাছে যাওয়ার আশা রাখছি।

সমাপনী দিনে যুগ্ম–আহবায়ক মোহাম্মদ আলম তানীম বলেন, আগামীতে আমাদের আরও কর্মসূচি যেমন শীতবস্ত্র বিতরণ কর্মসূচি রয়েছে।

এ ক্যাম্পেইন চলাকালে পথচারীসহ বিভিন্ন পাড়া–মহল্লায় জন সচেতনতামূলক লিফলেট বিলি করা হয়। হ্যান্ড মাইকে এডিস মশা, ডেঙ্গু, পরিষ্কার–পরিচ্ছন্নতা ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। পাশাপাশি মশা নিধন ওষুধ ছিটানো হয় ও মশার কয়েল বিতরণ করা হয়।

এ সময় সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24