শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহে ঘুষ না দেওয়ায় শতাধিক কর্মচারীর পদোন্নতি বন্ধ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু

চট্টগ্রামে হযরত অছি উল্লাহ শাহ ( রহ:) এর ৫৩তম ওরশ শরীফ অনুষ্ঠিত

লিয়াকত হোসেন:
  • Update Time : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৩৫৯ Time View
Oplus_131072

লিয়াকত হোসেন লিমন, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরের দেওয়ানহাটে হযরত শাহসূফি অছি উল্লাহ শাহ ( রহ:) এর ৫৩ তম বার্ষিক ওরশ শরীফ গতকাল ২০ নভেম্বর মাজার শরীফে অনুষ্ঠিত হয়।

ওরশ শরীফের দিনব্যাপী আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিল খতমে কুরআন, খতমে গাউসিয়া, দোয়া মাহফিল, মাজার শরীফে গোসল, পুষ্পমাল্য দান, মিলাদ মাহফিল, মিলাদ – কেয়াম, বিশেষ মোনাজাত ও তবরুক বিতরণ।
আয়োজিত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন হযরত পীর আলী শাহ প্রকাশ পোয়া ফকির ( ম: জি : আ:)।
ওয়াজ মাহফিলে তকরির পেশ করেন হযরত পীর আলী শাহ ফোরকানীয়া মাদরাসার শিক্ষক মাওলানা মুহাম্মদ সোলাইমান, মসজিদে দেওয়ানীয়ার খতিব মাওলানা মুহাম্মদ কামাল উদ্দিন রেজভী ( ম: জি : আ:), রাউজান দারুল ইসলাম ফাজিল মাদরাসার আরবী প্রভাষক হযরত শাহসূফি মুফতি আবদুল্লাহ ফোরকান আলকাদেরী ( ম: জি: আ:), জামেয়া আহমদীয়া সুন্নীয়া আলীয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুফতি আবুল হাসনাত আলকাদেরী ( ম: জি : আ:), জামেয়া আহমদীয়া সুন্নীয়া মাদরাসার ফকিহ হযরত মাওলানা মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমাইর রেজভী ( ম: জি: আ:)।

এসময় উপস্থিত ছিলেন মাজারের খাদেম ও আশেক মো: কুরবান আলী, ইমরান আলী, মো: তৈয়ব উদ্দিন, গোলাম হোসেন লিটন, মো : হাসান, মো : এসকান্দর মিয়া, মো : শাহ আলম, আনোয়ার হোসেন, মো: মহিউদ্দিন, মো : রানা।

মিলাদ কেয়াম শেষে বিশেষ মোনাজাতের পর তবরুক বিতরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শেষ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24