মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

নগরীর মৌলভীপাড়ায় শাহ জালাল (রহ:) এর আস্তানা শরীফে ৩ দিনব্যাপী ওরস শুরু

লিয়াকত হোসেন:
  • Update Time : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ২৮৬ Time View

লিয়াকত হোসেন লিমন, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন মৌলভীপাড়ায়
সবুজ বর্ণের গিলাফ ছড়ানোর মধ্য দিয়ে হযরত শাহ জালাল (রহ.) এর আস্তানা শরীফে ৩ দিনব্যাপী ওরস শরীফ শুরু হয়েছে।

গতকাল (১৭ নভেম্বর) শুরু হওয়া ওরস মোবারক রাত ৮ ঘটিকায় সবুজ বর্ণের গিলাফ, ফুলের মালা ও মোমবাতি প্রজ্জ্বলন করে ওরসের শুভ উদ্বোধন করা হয়।

এরপর মিলাদ কিয়াম, জিকির শেষে আখেরি মোনাজাত করা হয়। পরে শিরনী বিতরণ শেষে ৩ দিনব্যাপী চলা এ ওরস সমাপ্ত হবে।

মাজার পরিচালনা কমিটির সূত্রে জানা জায়, গিলাফ ছড়ানোর মাধ্যমে শুরু হয় ওরসের মূল কার্যক্রম। এরপর থাকবে খতমে কোরআন। রাত ১২টার পর ভক্ত আশেকানির ধ্বনিত হবে ‘আল্লাহু, আল্লাহু’ জিকির।

হযরত শাহজালাল (রহ:) আস্তানা কমিটির সদস্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন মো : হাসান মুরাদ, মোহাম্মদ ঈসান, মো : সুলতান, মো : দিদার, মো : রাজু, মো : অভি, মো : সাজ্জাদ, মো : শিবলু, মো : রিফাত, মো : ইমরান।

এদিকে, ওরস উপলক্ষে এখন হাজার হাজার ভক্ত আশেকানের পদচারণায় মুখরিত মাজার প্রাঙ্গণ। হযরত শাহ জালালের শানে বিভিন্ন গান ও গজল গেয়ে নগরীর বিভিন্ন এলাকা থেকে আস্তানায় আসছেন ভক্ত-আশেকানরা। শহরের সব মানব স্রোত যেন এখন আস্তানামুখী।
মিলাদ ও কেয়াম শেষে আখেরী মোনাজাত পরিচালনা করেন মাওলানা নুরুল কবির ( ম: জি : আ:)।
প্রসঙ্গত, ইসলাম প্রচারের উদ্দেশ্যে হযরত শাহজালাল (রহ.) ১৩০৩ সালে ৩৬০ সফরসঙ্গী নিয়ে সিলেট আসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24