রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

নগরীর খুলশীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

লিয়াকত হোসেন:
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৬২২ Time View
Oplus_131072

লিয়াকত হোসেন লিমন

চট্টগ্রাম নগরীর খুলশীতে কসমিক স্পোর্টস এন্ড হেলথ ক্লাবের উদ্যোগে ও ব্লাক টু ব্লু সোসাইটি এবং এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর যৌথ প্রোযোজনায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৫ নভেম্বর) শুক্রবার বিকেল ৩ টায় খুলশী থানাধীন উতলা সংঘের মাঠে আফজাল হোসেন রিফাতের সঞ্চালনায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

এ সময় কসমিক স্পোর্টস এন্ড হেলথ ক্লাবের সভাপতি হারিছা খানম সুখীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কোর্টের আইনজীবী ইমদাদুল ফারহান, আইনজীবী মোহাম্মদ বরকাতুল্লাহ খান, ২ টাকায় স্কুলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী, সভাপতি জাগ্ৰত যুব সংঘ সংগঠনের সভাপতি জয়নুল আবেদীন। এছাড়া অন্যান্যদের মধ্যে  মোহাম্মদ আশলাম,মোহাম্মদ সেলিম, মোহাম্মদ কাশেম।

এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে কসমিক স্পোর্টস এন্ড হেলথ ক্লাব ও ব্লাক টু ব্লু সোসাইটি নামে দুটি দল অংশগ্রহণ করে। খেলার প্রথমার্ধে কসমিক স্পোর্টস এন্ড হেলথ ক্লাব ১-০ গোলে এগিয়ে থাকে। এরপর বিরতির পর কসমিক স্পোর্টস এন্ড হেলথ ক্লাবের খেলোয়াড়দের দুর্দান্ত খেলায় আরও একটি গোল ছিনিয়ে আনতে সক্ষম হয়।

শেষে ২-০ গোলের ব্যবধানে বিজয় ছিনিয়ে আনে কসমিক স্পোর্টস এন্ড হেলথ ক্লাবের খেলোয়াড়েরা। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে ট্রফি ও মেডেল তুলে দেন। এর আগে এই টুর্নামেন্টে মেয়েদের ব্যাডমিন্টন খেলারব একটি ইভেন্ট অনুষ্ঠিত হয়।

পুরস্কার প্রদান শেষে টুর্নামেন্টের অন্যতম আয়োজক ও আশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের কর্মী হারিছা খানম সুখী বলেন, বর্তমানে অধিকাংশ ছেলেমেয়েরাই মোবাইলফোনে আসক্ত। তাই তাদেরকে মোবাইল ও অনলাইন গেইম থেকে ফিরিয়ে মাঠে ফিরিয়ে আনতেই আমরা এই টুর্নামেন্টের আয়োজন করেছি।

আগামীতেও ইনশাআল্লাহ আরও বৃহৎ পরিসরে এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24