মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

চট্রগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেনের ডিন ড. ফাতেমা মেরী সিডতামের ওব্যাট হেল্পার্স প্রজেক্ট পরিদর্শন

লিয়াকত হোসেন:
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১১৬৫ Time View
Oplus_131072

লিয়াকত হোসেন লিমন, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন সেগুনবাগানস্থ
ওব্যাট হেল্পার্স চট্টগ্রামের প্রজেক্ট পরিদর্শন করেন এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন এর ডিন ড. ফাতেমা মেরী সিডতাম।

গতকাল (২৭ নভেম্বর)বুধবার সকাল ১০ ঘটিকায় ওব্যাট জুনিয়র হাই স্কুল ক্যাম্পাসে পরিদর্শন করতে আসেন ড. ফাতেমা মেরী সিডতাম।

এ সময় উপস্থিত ছিলেন এ ইউ ডব্লিউ এর সহকারী রেজিস্ট্রার তপু চৌধুরী। তার আগমন উপলক্ষে ওব্যাট জুনিয়র হাই স্কুল স্কাউট গ্রুপের সদস্যরা তাকে ফুলেল শুভেচছা ও অভ্যর্থনা জানায়। অভ্যর্থনা শেষে তিনি খান একাডেমি ম্যাথ ল্যাব পরিদর্শন করেন।এরপর পর্যায়ক্রমে ওব্যাট জুনিয়র হাই স্কুল সেগুনবাগান, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল উচ্ছ্বাস (মমতাজ নিশাত অটিজম সেন্টার), ওব্যাট প্রি-স্কুল, ওব্যাট সুইং সেন্টার, ওব্যাট ওয়াটার পয়েন্ট ও ওব্যাট স্কাউট গ্রুপ পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে ফাতেমা মেরী সিডতাম ওব্যাটের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেনে ওব্যাট এর সহযোগিতায় ও ওব্যাট স্কুলের ১৫ জন শিক্ষার্থী অধ্যায়নরত আছে।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ওব্যাট হেল্পার্স বাংলাদেশ এর প্রোগ্রাম ম্যানেজার সোহেল আকতার খান, ওব্যাট হেল্পার্স চট্টগ্রামের প্রজেক্ট অফিসার মুহাম্মদ মোজাম্মেল হোসাইন, মনিটরিং অফিসার ইসরাত পারভীন, ওব্যাট জুনিয়র হাই স্কুল সেগুনবাগান এর প্রধান শিক্ষিকা রাজিয়া পারভীন, ওব্যাট জুনিয়র হাই স্কুল সেগুনবাগান এর সহকারি প্রধান শিক্ষক ও ওব্যাট স্কাউট গ্রুপ চট্টগ্রামের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

এছাড়াও উচ্ছ্বাস এর ইনচার্জ ফারহা বেগম, খান একাডেমির ইনচার্জ চম্পা বিনতে ইসমাঈল, ওব্যাট সুইং সেন্টার এর ইনচার্জ রুনা বেগম প্রমুখ।

এ সময় শিক্ষার্থীদের সাথে আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন বিষয়ে আলোচনা ও কুশল বিনিময় করে সন্তুষ্টি প্রকাশ করেন। পিছিয়ে পড়া শিক্ষার্থীরা ওব্যাটের বিভিন্ন প্রজেক্টের কারনে আত্ননির্ভরশীল হতে পেরে ওব্যাটের কতৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24