সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

চট্টগ্রাম নগরীতে যুবদল নেতা এমদাদুল হক বাদশাহ’র নেতৃত্বে বিশাল মিছিল ও পদযাত্রা অনুষ্ঠিত

লিয়াকত হোসেন:
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২৭১ Time View

লিয়াকত হোসেন লিমন, চট্টগ্রাম:

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরীর ষোলশহর বিপ্লব উদ্যানে চট্টগ্রাম কেন্দ্রীয় যুবদলের দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ ও বিপ্লব উদ্যান থেকে কালুরঘাট অভিমুখী যুব পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

যুবদলের দিনব্যাপী এ কর্মসূচি উপলক্ষে আজ শনিবার (১৬ নভেম্বর) বেলা ২ টার সময় যুবদলের সমাবেশ ও পদযাত্রায় নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশার নেতৃত্বে বিশাল এক মিছিলসহ র‍্যালী বের হয়।
এ র‍্যালীটি কাতালগঞ্জের ৪ নম্বর গেট থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিল ও পদযাত্রাটি ষোলশহরের বিল্পব উদ্যানে এসে শেষ হয়।

এসময় চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা বলেন, চট্টগ্রাম শহরের বিপ্লব উদ্যানটি মুক্তিযুদ্ধের এক মহান স্মারক। দুই নম্বর গেটের বিপ্লব উদ্যান একটি ঐতিহাসিক স্থান। মানুষের মনে স্বাধীনতার স্মৃতি জাগ্রত রাখতে বিপ্লব উদ্যান করা হয়েছিল। কিন্তু পরে ক্রমাগতভাবে উদ্যানের পরিবেশ নষ্ট হয়েছে। বিপ্লব উদ্যান একটা নাগরিক গণপরিসর। আমাদের চাওয়া গণপরিসরকে সম্পূর্ণভাবে গণপরিসরই রাখা হোক। আমরা চাই না কোনোভাবেই এখানে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান তৈরি করা হোক।

বিপ্লব উদ্যানে পরিপূর্ণভাবে প্রাকৃতিক যে পরিবেশ ছিল সেভাবে ফিরিয়ে আনতে হবে। এখান থেকেই ১৯৭১ সালের ২৬ মার্চ মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে প্রথম প্রতিরোধ যুদ্ধ শুরু হয়। আওয়ামী লীগের কোনো নেতা প্রত্যক্ষভাবে যুদ্ধ করেননি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজের জীবনবাজি রেখে সম্মুখযুদ্ধ করেছেন। স্বাধীনতার ডাক দিয়েছেন। জিয়াউর রহমানের নামে মিথ্যা কুৎসা রটিয়ে জনগণ থেকে দূরে রাখতে চেয়েছিল আওয়ামীলীগ। মানুষের হৃদয় থেকে মুছে ফেলা যাবে না মেজর জিয়াকে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাছির উদ্দীন, সহ সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দীন, নগর যুবদলের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক জসিম উদ্দীন, নগর যুবদলের সহ অর্থ সম্পাদক জিয়াউল হক মিন্টু, নগর যুবদলের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো আলাউদ্দিন, মো আবদুল্লাহ আল মামুন জিতু, সাবেক চকবাজার থানা যুবদলের আহবায়ক মোঃ সেলিম, সাবেক কোতয়ালী থানা যুবদলের সদস্য সচিব মোঃ হাসান, নগর যুবদল নেতা জাবেদুল হক, মোস্তাকিম মাহমুদ, জাকির হোসেন, সাবেক চকবাজার থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো: সোহেল, সাবেক চকবাজার থানা ছাত্র দলের সাধারণ সম্পাদক সাদ্দামুল হক, শফিউল বশর সাজু, ইয়াকুব খান, মোঃ জাহেদ, সাবেক চকবাজার থানা ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি রাকিবুল হাসান, মোঃ শহিদ, মোঃ মিজান, মোঃ মাসুদ, রাজু আহমেদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24